কলকাতা: বিধানসভা, পুরসভার পর এবার আরও বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদেও ভেঙে খান খান হয়ে গেল তৃণমূল। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লিতে থাকাকালীন ঘটল এই ঘটনা। বিধায়ক তাপস রায় বলছেন, "এটাই তৃণমূলের ভবিতব্য, এটি তৃণমূলের হওয়ার ছিল। সেটাই হচ্ছে। তার কারণ, হচ্ছে মমতাকেই মানুষ মেনে নিতে পারছেন না।" রাজ্য একপ্রকার জমি হারিয়েই দিল্লি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লক্ষ ছিল INDI জোটে একটা দরকষাকষির শেষ চেষ্টা করতে। আর সেই সময়েই সংসদেও ভাঙল তৃণমূল। আর গুরুত্ব একেবারে কমে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি যাওয়াকে কটক্ষ করেছে প্রদেশ কংগ্রেস। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, "কথায় আছে ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। আজ আপনি কংগ্রেসের হাতে পায়ে ধরছেন। আমরা বলেছিলাম, তৃণমূলকে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করতে হবে। আজ আপনি INDI জোটের পাশে দাঁড়িয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করছেন। আপনার দলের মুখোশ আসলে খুলে গিয়েছে।"

লোকসভায় NDA-কে সমর্থনের কথা ঘোষণা করেছেন ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ। সূত্রের খবর, রাজ্যসভাতেও তৃণমূলের ১৩ জন সাংসদের মধ্যে ৯ জনই 'বিদ্রোহী' হতে চলেছেন। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার ধারণা সংখ্যাটা বাড়বে। এই ইচ্ছা সংক্রমিত হচ্ছে। স্বাভাবিক ভাবে আমার ধারণা, সংখ্যাটা বাড়বে।" এখন প্রশ্ন হল, এবার কী হবে? পর্যবেক্ষকদের মতে, সংসদে তৃণমূলের এই বিদ্রোহে বিজেপি নেতৃত্বাধীন NDA-এর অনেকটাই ফায়দা হবে। রাঘব চাড্ডা সহ ৭ জন সাংসদ আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্য সভায় বিজেপি নেতৃত্বাধীন NDA-এর সাংসদ সংখ্যা বেড়ে হয়েছে ১৪৫ জন। যে কোনও বিল পাস করাতে সেখানে দরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা। আর তার জন্য় দরকার ১৬৩ জন সাংসদ।

বিশেষজ্ঞদের মতে এবার সুখেনদুশেখর রায়ের পথে হেঁটে তৃণমূলের 'বিদ্রোহী' রাজ্য়সভার সাংসদরা ইস্তফা দিলে, সেই আসনগুলোতে ফের ভোট হবে। আর বর্তমানে এরাজ্য়ে বিজেপির যা বিধায়ক সংখ্য়া, তাতে রাজ্য়সভায় সহজেই নিজেদের প্রার্থীকে জেতাতে পারবে বিজেপি। সেক্ষেত্রে দুই তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতার আরও কাছে পৌঁছে যাবে তারা। ৫৪৩ আসনের লোকসভায় দুই-তৃতীয়াংশ মানে হল ৩৬২ জন। বর্তমানে BJP-এর সাংসদ সংখ্যা ২৪০ জন। NDA-এর সাংসদ সংখ্যা ২৯২। এবার তৃণমূলের ২০ জন বিদ্রোহীর সমর্থন পেয়ে NDA-র সংখ্য়া বেড়ে হবে ৩১২। যার জেরে আগামী দিনে লোকসভায় বিল পাশ করাতে বিজেপির আরও সুবিধা হবে, বলছেন বিশেষজ্ঞরাও। অর্থাৎ, রাজ্যসভা হোক বা লোকসভা, তৃণমূল সাংসদদের বিদ্রোহের ফলে আখেরে লাভ হবে বিজেপিরই।

from india https://ift.tt/pt8qdyz
via IFTTT
0 Comments