নয়াদিল্লি: বদলে দেওয়া হল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের (Andaman and Nicobar Islands) রাজধানী পোর্ট ব্লেয়ার (Port Blair) শহরের নাম। শুক্রবার টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানান, কেন্দ্রীয় সরকার পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয়া পুরম (Sri Vijaya Puram) রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রাচীন শ্রী বিজয়া সাম্রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাতে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: RG Kar Case: রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ইমেল, RG কর-কাণ্ডে এবার দিল্লি দরবারে আন্দোলনকারীরা

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেন, "দেশ থেকে ঔপনিবেশিকতার চিহ্ন মুছে ফেলার যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দেখেছেন তা থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয়া পুরম রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগে যে নামটি ছিল তা ঔপনিবেশিকতার চিহ্ন বহন করে চলছিল। আর শ্রী বিজয়া পুরম নামটি মনে করাবে আমাদের স্বাধীনতা সংগ্রামের ফলে অর্জিত জয় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনন্য ভূমিকার কথা। আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং ইতিহাসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অতুলনীয় জায়গা রয়েছে। এই দ্বীপ অঞ্চলটি একসময়ে চোল সাম্রাজ্যের নৌ-ঘাঁটি হিসেবে কাজ করত, আর আজ এই এলাকাটি আমাদের কৌশলগত ও উন্নয়নের আকাঙ্খা পূরণের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হতে প্রস্তুত।"

Inspired by the vision of PM @narendramodi Ji, to free the nation from the colonial imprints, today we have decided to rename Port Blair as "Sri Vijaya Puram."

While the earlier name had a colonial legacy, Sri Vijaya Puram symbolises the victory achieved in our freedom struggle…
— Amit Shah (@AmitShah) September 13, 2024

ওই টুইটে তিনি আরও উল্লেখ করে, "এই এলাকাটিতেই প্রথম আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসুজি। এখানে থাকা সেলুলার জেলে একসময়ে বন্দি ছিলেন দেশের স্বাধীনতার জন্য লড়াই করা বীর সাভারকারজি সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sitaram Yechury Demise: হাসিমুখে দাঁড়িয়ে ইন্দিরা, পদত্যাগের দাবিপত্র পড়ে শোনান সীতারাম ইয়েচুরি, সেই কংগ্রেস থেকে আসে প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব

from india https://ift.tt/AqECzwQ
via IFTTT
0 Comments