মুম্বই: মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক প্রয়াত । যিনি অমিতাভ বচ্চনের 'মর্দ' হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। রবিবার আমেরিকায় মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, মৃত্যুর আগে তিনি শারীরিকভাবে অনেকদিন ধরেই ভুগছিলেন। এবার শেষ রক্ষা হয়নি। চির ঘুমের দেশে হেলেনা লিউক।

যদিও তার মৃত্যুর প্রকত কারণ এখনও সামনে আসেনি। সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, 'অস্থির বোধ করছি। কেন তা জানি না।' মিঠুনের সঙ্গে তাঁর বিয়েটা দীর্ঘস্থায়ী হয়নি। টিকে ছিল মাত্র ৪ বছর। স্টারডাস্ট ম্যাগাজিনে এনিয়ে তিনি মুখ খুলেছিলেন। 'মিঠুনের সঙ্গে আমার বিয়েটা ধোঁয়াটে। অনেকটা দুঃস্বপ্নের মত। আমিই তাঁকে ছেড়ে চলে গিয়েছিলাম। ডিভোর্স চেয়েছিলাম।'

আরও পড়ুন, মন্নতের বাইরে ৯৫ দিন ধরে অপেক্ষা ! ভক্তের 'মন্নত' পূরণ শাহরুখের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

বিস্তারিত আসছে..

from india https://ift.tt/0Sz23p5
via IFTTT
0 Comments