Bengaluru News: পরীক্ষার আগে ফোন ঘাঁটতে দেয়নি মা, রাগের মাথায় ২০ তলার ছাদ থেকে ঝাঁপ কিশোরীর

বেঙ্গালুরু:  মোবাইল ফোন ঘাঁটতে না দেওয়ায় ছাদ থেকে ঝাঁপ দিল কিশোরী। পরীক্ষার কারণে ফোন ঘাঁটতে বাধা দিচ্ছিল মা আর তার জেরে অ্যাপার্টমেন্টের ২০ তলার ছাদ (Viral News) থেকে ঝাঁপ দিল ১৫ বছরের কিশোরী। বুধবার বেঙ্গালুরুর (Bengaluru News) কাদুগোড়ি থানার এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। পুলিশসূত্রে জানা গিয়েছে এই খবর। সেই কিশোরীর নাম জানা গিয়েছে অবন্তিকা চৌরাসিয়া, দশম শ্রেণির ছাত্রী ছিল সে।

পুলিশ জানিয়েছে, তার পরিবারের আসল নিবাস মধ্যপ্রদেশে। মেয়েটির বাবা পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং তার মা গৃহবধূ। একটি বেসরকারি স্কুলের ছাত্রী ছিল মেয়েটি, টেস্ট পরীক্ষায় কম নম্বর পেয়েছিল। আর যেহেতু ১৫ ফেব্রুয়ারি থেকেই ফাইনাল পরীক্ষা শুরু হবে স্কুলে, তাই তার মা পড়াশোনায় জোর দিতে বলেছিল। কিন্তু পড়া না করে মোবাইলেই সময় কাটাচ্ছিল মেয়েটি, এই ঘটনা অনেকক্ষণ ধরেই নজর করেছেন তার মা। কিছু সময় পরে মেয়েটির মা তাঁকে বলে যে এভাবে মোবাইল ফোনের পিছনে অযথা সময় নষ্ট না করতে, পড়াশোনায় মনোযোগ দেওয়ার নির্দেশ দেন তিনি।

পুলিশ জানিয়েছে, সম্ভবত এই কথাতেই রাগ চড়ে যায় মেয়ের মাথায়। তড়িঘড়ি কিছু ভাবনাচিন্তা না করেই ২০ তলার ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়ে দেয় সে। আত্মহত্যার ফলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার সঙ্গে সঙ্গে কাদুগোড়ি থানার পুলিশ ছুটে আসেন, ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকেন। মেয়েটির বাবা-মায়ের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতি এখনও রেকর্ড করা হয়নি, আরও তথ্য কিছু এই ঘটনা সম্পর্কে জানা বাকি রয়েছে।

বেঙ্গালুরুর হুইটফিল্ড এলাকার একটি সিবিএসই স্কুলে পাঠরত ছিল মেয়েটি। তার মা তাঁকে বকাঝকা করার পরেই চরম সিদ্ধান্ত নেয় মেয়েটি। একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে এই ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের করেছে পুলিশ। বিগত ৪ ফেব্রুয়ারি একইভাবে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে পাঠরত ২৪ বছর বয়সের এক স্নাতকোত্তর স্তরের পড়ুয়াকেও তার হস্টেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ভারতী ক্যাম্পাসে ঘটেছে এই ঘটনা। কন্নড় ভাষায় স্নাতকোত্তর স্তরে পড়ছিল মেয়েটি, তৃতীয় সেমেস্টারের ছাত্রী ছিল সে। নিকটবর্তী এইচডিকোটে টাউনের বাসিন্দা ছিল সে।

এখানেই শেষ নয়, কেরালার এক ১৯ বছর বয়সী ছাত্রী নিজের হস্টেলের ঘরে আত্মহত্যা করে, রমনগড়ে। নার্সিংয়ের ছাত্রী ছিল মেয়েটি। সেই একইভাবে আত্মহত্যা করেছিল। তার নাম জানা গিয়েছে অনামিকা বিনীত, বিএসসি নার্সিংয়ের প্রথম বর্ষের ছাত্রী ছিল সেই। তার বাবা-মায়ের বক্তব্য ছিল কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে অতিরিক্ত চাপের কারণে সে আত্মহননে বাধ্য হয়েছে।

আরও পড়ুন: Gold Price: ফের বদলে গেল সোনার দাম, আজ কিনলে কমবে খরচ ?

from india https://ift.tt/xCgwrUs
via IFTTT

Post a Comment

0 Comments