Indian Army Foils Infiltration Bid : জঙ্গিদের সাহায্য নিয়ে পোস্টে হামলার চেষ্টা, ভারতীয় সেনার গুলিতে খতম পাকিস্তানের ক্যাপ্টেন-সহ ৭ অনুপ্রবেশকারী

<p><strong>পুঞ্চ :</strong> জঙ্গিদের সাহায্য নিয়ে ভারতীয় সেনা পোস্টে হামলার চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। ৪-৫ ফেব্রুয়ারি মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় কৃষ্ণা ঘাট সেক্টরের এই ঘটনায় নিহত ৭ পাকিস্তানি অনুপ্রবেশকারী। যদিও এনিয়ে এখনও কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। তবে, সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর এমনই।</p> <p>ওই সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে গুলি চালায় ভারতীয় নিরাপত্তাবাহিনী। তখনই ৫ অনুপ্রবেশকারীকে খতম করা হয়। এক ঘণ্টা পর তারা যখন দেহগুলি উদ্ধারের চেষ্টা করছিল, সেই সময় ফের গুলি চালায় ভারতীয় সেনা। যার জেরে আরও ২ জন নিহত হয়। মৃতদের মধ্যে রয়েছে পাকিস্তানের সেনার ক্যাপ্টেন মর্যাদার এক অফিসারও।</p> <p>বিস্তারিত আসছে...</p>

from india https://ift.tt/cYadr3G
via IFTTT

Post a Comment

0 Comments