কলকাতা: মিমির পরে অঙ্কুশ, বেটিং অ্যাপ মামলায় ED-র ম্যারাথন জিজ্ঞাসাবাদ। দিল্লির ED দফতরে এদিন অভিনেতা অঙ্কুশ হাজরাকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার সকাল ১১.৩০টায় ED দফতরে যান অঙ্কুশ, বেরোলেন রাত ৮টায়।

[yt]https://youtu.be/IKNS6t4qo5A?feature=shared[/yt]

আরও পড়ুন, পড়ুয়াদের সামনেই স্কুলের প্রধান শিক্ষককে 'পেটালেন' তৃণমূল নেতা !

সূত্র মারফৎ খবর, 'কীভাবে এসেছিল বেটিং অ্যাপের প্রচারের টাকা? বেটিং অ্যাপের হয়ে প্রচারের জন্য কী ধরনের চুক্তি? কারা যোগাযোগ করেছিল, নগদে কি টাকা নিয়েছিলেন? অঙ্কুশের অ্যাকাউন্ট থেকে কি টাকা অন্য কোথাও পাঠানো হয়েছিল?' এদিনএকাধিক বিষয়ে অভিনেতাকে কেন্দ্রীয় এজেন্সির ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। পাশাপাশি, তলব করা হলেও ED দফতরে এলেন না অভিনেত্রী ঊর্বশী রাউতেলা।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

from india https://ift.tt/hcU743f
via IFTTT
0 Comments