Bull Climbs onto Roof: পথকুকুরের তাড়া খেয়ে আতঙ্কিত, লাফিয়ে সটান বাড়ির ছাদে উঠে গেল ষাঁড়, ভিডিও ভাইরাল

নয়াদিল্লি: পথকুকুরের উৎপাত নিয়ে মামলা হয়েছে আদালতে। সোশ্য়াল মিডিয়ােতও জোর পেয়েছে তর্কবিতর্ক। আর সেই আবহেই বেনজির দৃশ্য সামনে এল। পথকুকুরের তাড়া খেয়ে বাড়ির মাথায় উঠে পড়তে দেখা গেল একটি ষাঁড়কে। পথকুকুরদের সামনে রীতিমতো আতঙ্কিত হয়ে বাড়ির টালির চালে উঠে পড়ে ষাঁড়টি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। (Bull Climbs onto Roof)

তেলঙ্গানার আদিলাবাদ থেকে এই ঘটনা সামনে এসেছে। নিরাল গ্রামের বাসিন্দা শেখ গফুরের বাড়ির গোয়ালের ষাঁড়ই এমন কাণ্ড ঘটিয়েছে। জানা গিয়েছে, বাড়ির সামনে খুঁটে বাঁধা ছিল ষাঁড়টি। কিন্তু সেখানে তাকে উত্যক্ত করছিল পথকুকুরের দল। পথকুকুরের দল এতটাই আগ্রাসী হয়ে ওঠে যে ষাঁড়টি ভয় পেয়ে যায়। (Viral News)

দড়ি ছিঁড়ে এদিক ওদিক কিছুক্ষণ ছুটে বেড়ালেও ষাঁড়টির পিছু ছাড়েনি পথকুকুরের দল। এর পর সটান থরে থরে সাজিয়ে রাখা পাথরের উপর উঠে পড়ে ষাঁড়টি। সেখান থেকে লাফিয়ে উঠে পড়ে একটি বাড়ির টালির চালে। টালির চালেই ঘুরে বেড়ালেও, নীচে নামার নিচ্ছিল না ষাঁড়টি। বরং ঠায় সেখানই দাঁড়িয়ে ছিল।

तेलंगाना के आदिलाबाद जिले के निराल गांव में एक अनोखी घटना देखने को मिली, जहां आवारा कुत्तों के झुंड से बचने के लिए एक सांड घर की छत पर चढ़ गया। अचानक हुए इस नजारे से ग्रामीण हैरान रह गए। बताया गया कि शेख गफूर नामक किसान का सांड कुत्तों के हमले से घबराकर रस्सी तोड़कर भागा और… pic.twitter.com/e6cCrhW7IA
— KHABAR FAST (@Khabarfast) September 16, 2025

শেষ পর্যন্ত গ্রামবাসীরা এগিয়ে আসেন। পথকুকুরের দলকে প্রথমে তাড়ানো হয়। এর পর দড়ি বেঁধে টালির চাল থেকে নামিয়ে আনা হয় ষাঁড়টিকে। টালির চাল হলেও, বাড়িটির কোনও ক্ষতি হয়নি। তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পথকুকুরদের আক্রমণের মুখে পড়ে ষাঁড়টি। এতটাই আতঙ্কিত হয়ে পড়ে ষাড়টি যে, দিগ্বিদিক হারিয়ে ছুটতে শুরু করে। শেষে বাড়ির চালটিকেই নিরাপদ স্থান বলে মনে হয় তার।

যে আদিলাবাদ গ্রামে এই ঘটনা ঘটে, সেটি আদিবাসী অধ্য়ুষিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, টালির টালের একদিকে উঠে প্রথমে দাঁড়িয়েছিল ষাঁড়টি। কিছু ক্ষণ পর অন্য দিকে সরে যায়। তবে লাফালাফি, দৌড়াদৌড়ি করেনি একেবারেই। ষাঁড়টি উপর থেকে পড়লেও বিপদ হতে পারত বলে মত স্থানীয়দের।

from india https://ift.tt/SmQWk6I
via IFTTT

Post a Comment

0 Comments

Child Death: এবার মরণফাঁদ বহুদিনের অপরিষ্কার পুকুর ! ডুবে গেল ৩ বছরের শিশু, আবারও সেই গ্রেটার নয়ডাতেই