Weather Update: প্রতি ঘণ্টায় ৪০ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো বাতাস, পুজোর আগে ফের দুর্যোগের অশনি সংকেত রাজ্যের ২৩ জেলায় !
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দোরগড়ায় পুজো। এদিকে ফের হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে IMD. দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের ১৫ জেলায় দুর্যোগের অশনি সংকেত।  তালিকায় রয়েছে উত্তরের আরও ৮ জেলা।  মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা সামান্য কমবে। তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি না হলেই অস্বস্তি। মূলত মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রায় সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
[yt]https://youtu.be/oSa40ChmJbs?feature=shared[/yt]
আরও পড়ুন, সরকারি হাসপাতালে এবার স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ, কী অভিযোগ নির্যাতিতার
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ,কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মঙ্গলবারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া জেলাতে। বুধবার ও বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি। শুক্রবার ও শনিবারে বৃষ্টি কমবে, দক্ষিণবঙ্গে।
গতকাল দেশ থেকে মৌসুমী বায়ু প্রত্যাহার শুরু হয়েছে। নির্ধারিত দিনের তিন দিন আগে পশ্চিম রাজস্থান থেকে শুরু হলো মৌসুমী বায়ুর প্রত্যাহার পর্ব। ১৭ ই সেপ্টেম্বর নির্ধারিত সময়। শ্রী গঙ্গানগর যোধপুর এর উপর দিয়ে মনসুন উইথড্রন লাইন। বাংলায় মৌসুমি বায়ু প্রত্যাহারের স্বাভাবিক দিন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ। আগামী দু'দিনের মধ্যে রাজস্থানের আরও বেশি অংশ এবং পঞ্জাবের কিছু এলাকায় থেকে বর্ষা বিদায় নেবে।
কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজও কাল বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। আজ সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশী। কলকাতার তাপমান আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ৫.৫ মিলিমিটার।
from india https://ift.tt/hZrPjli
via IFTTT
Post a Comment
0 Comments
Child Death: এবার মরণফাঁদ বহুদিনের অপরিষ্কার পুকুর ! ডুবে গেল ৩ বছরের শিশু, আবারও সেই গ্রেটার নয়ডাতেই