Bengal SIR Row : '২০০২ সালে ভোট দিলেও নাম নেই দুই ভাইয়ের..' ! বিস্ফোরক অভিযোগ আরামবাগের পরিবারের

হুগলি: আরামবাগে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ। কমিশনের প্রকাশ করা ভোটার তালিকায় গরমিলের অভিযোগ। ২০০২ সালে ভোট দিলেও দুই ভাইয়ের নাম নেই অভিযোগ পরিবারের। নাম বাদের আতঙ্কে আরামবাগের দুই পরিবার। পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল সাংসদের। তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে পাল্টা দাবি বিজেপির।

[yt]https://youtu.be/69btWerf0wU?si=ghhh0TDD_quMq8C2[/yt]

আরও পড়ুন, আজই তৃণমূলে কামব্যাকের সম্ভাবনা শোভন চট্টোপাধ্যায়ের, বিকেল ৩ টেয় TMC ভবনে সাংবাদিক বৈঠক

SIR-আবহে এবার নির্বাচন কমিশনের প্রকাশ করা ২০০২ এর ভোটার তালিকায় উঠল গরমিলের অভিযোগ। যা নিয়ে আতঙ্কে আরামবাগের ২ পরিবার। মাধবপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা, সরফরাজউদ্দিন খান ও তাঁর ভাই সিরাজউদ্দিন খানের অভিযোগ, লোকসভা ভোট থেকে বিধানসভা নির্বাচন, নিয়ম করে ভোট দিলেও কমিশন প্রকাশিত ২০০২-এর ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে গেছে তাঁদের। এই পরিস্থিতিতে আরামবাগের দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। পাশাপাশি SIR নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণও শানিয়েছেন তিনি। পাল্টা আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের দাবি, অকারণ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

from india https://ift.tt/eryWvmd
via IFTTT

Post a Comment

0 Comments

Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও