Amit Shah: 'অমিত শাহ হলেন আমাদের লক্ষ্মী পেঁচা' ! খোঁচা তৃণমূল নেতা অরূপের

কলকাতা: ২০২৬ সালে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গেও এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে এনডিএ', হুঙ্কার অমিত শাহের । ২০২৪ সাল থেকে টানা জয় পেয়েছে বিজেপি-এনডি এ জোট' । হরিয়ানায় তৃতীয়বার জয় পেয়েছে বিজেপি-এনডিএ জোট, এবার তামিলনাড়ু-পশ্চিমবঙ্গের পালা', হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পাল্টা নিশানা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর।

[yt]https://youtu.be/Hwc1zahYkAA?si=LXhMTbbIU1dMRMnN[/yt]

আরও পড়ুন,  কংগ্রেসে ফিরেই মৌসমকে 'সুখের পায়রা' বলে কটাক্ষ দলেরই বর্ষীয়ান নেতার

তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, 'স্বপ্ন দেখতে তো জিএসটি লাগে না। এখনও ভারত সরকার স্বপ্ন দেখার উপর জিএসটি লাগু করেনি। এখন অমিত শাহ যদি দিবাস্বপ্ন দেখতে চান, আপত্তির কিছু নেই।  সংবিধানে গণতান্ত্রিক অধিকারের মধ্যে স্বপ্ন দেখাও পড়ে। কিন্তু অমিত শাহ হলেন আমাদের লক্ষ্মী পেঁচা।  অমিত শাহ যেটা বলেন, সেটাই হয়, সেটা তৃণমূলের জন্য। গতবার যেমন বলেছিলেন, আবকি বার ২০০ পার। তো বাংলার মানুষ, তৃণমূলকে  পার করে দিয়েছিল।  লোকসভায় বলেছিলেন ইসবার ৩০ পার,  বাংলার মানুষ মমতাদিকে.. জয়ী করেছে। আর এইবার যখন অমিত শাহকে বলে দিয়েছে,  এবার পশ্চিমবঙ্গ, ঠিক যেমন গতবারে বলেছিল, এবার বাংলা , পারলে সামলা। তো বাংলার মানুষ এবারই তখন মনস্থির করে নিয়েছে,  আবারও এবার চতুর্থবার মমতাদির নের্তৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মা-মাটির সরকার গঠিত হবে। '

from india https://ift.tt/ZyWCMGu
via IFTTT

Post a Comment

0 Comments