<p>Dense Fog: ঘন কুয়াশার কারণে রবিবার সাতসকালেই দুর্ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের আমরোহাতে। লখনউ-দিল্লি ৯ নম্বর জাতীয় সড়কে ঘটেছে এই দুর্ঘটনা। ১২ জনের বেশি যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম ছিল। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, শাহওয়াজপুর ডোর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। এই এলাকা গজরৌলা কোতয়ালি থানার অন্তর্গত। এই অঞ্চলে রবিবার সকালের দিকে ঘন কুয়াশার প্রভাব ছিল। স্বভাবতই দৃশ্যমানতা ছিল বেশ কম। আর তার জেরেই ১০টি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। সূত্রের খবর, গাড়িগুলির একটি সঙ্গে আরেকটি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশবাহিনী। পৌঁছে যান অ্যাম্বুল্যান্সও। আহতদের দ্রুত উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। এই দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। </p> <p>রবিবার সকালের এই দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে বন্ধ ছিল যান চলাচল। তীব্র যানজটও দেখা যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, কুয়াশার পরিমাণ এতটাই বেশি ছিল যে সামনে গাড়িও দেখা যাচ্ছিল না। আর এর জেরেই একের পর এক গাড়ি পরপর দুর্ঘটনার কবলে পড়েছে। একটার পর একটা গাড়ির সংঘর্ষ হয়েছে লখনউ-দিল্লি ৯ নম্বর জাতীয় সড়কের উপর। ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে নেয় পুলিশ। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। ঠিক কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। </p> <p>নয়ডায় ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় গাড়ি পড়েছে ৭০ ফুট গভীর কুয়োতে </p> <p>এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার। নয়ডার সেক্টর ১৫০- তে ঘটেছে এই দুর্ঘটনা। ঘন কুয়াশা থাকায় সামনে রাস্তার উপর চলা কাজ খেয়াল করতে পারেননি এই যুবক। আর যে সংস্থা কাজ করছিল তাদের তরফেও কোনও প্রতিফলক লাগানো ছিল। তাই একেবারেই নজরে আসেনি যুবরাজের। গাড়ি নিয়ে সটান ৭০ ফুট গভীর কুয়োতে পড়ে যান যুবক। সাঁতার জানতেন না যুবরাজ। তবে কোনওমতে গাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। গাড়ির ছাদে দাঁড়িয়ে বাঁচার জন্য প্রাণপণ চিৎকারও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জলে ডুবেই মৃত্যু হয় তাঁর। </p>
from india https://ift.tt/MjvlVIf
via IFTTT
0 Comments