কলকাতা: ভোটমুখী পশ্চিমবঙ্গে বিশেষ নজর রেলে, উত্তরবঙ্গ থেকে চালু হচ্ছে একাধিক নতুন ট্রেন। একাধিক স্টেশনে চালু হচ্ছে মেল-এক্সপ্রেসের নতুন স্টপেজ। হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত ছাড়াও পশ্চিমবঙ্গ পাচ্ছে ৮টি অমৃত ভারত এক্সপ্রেস। শিয়ালদহ থেকে বারাণসী পর্যন্ত চালু হচ্ছে নতুন অমৃত ভারত এক্সপ্রেস।

[yt]https://youtu.be/7XUSWTYWY1g?si=7esO6CZ1nrrI0B1p[/yt]

আরও পড়ুন, "ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে.." ! SIR-র শুনানি পর্বের মাঝেই পদত্যাগপত্র বাগনানের AERO-র

সাঁতরাগাছি থেকে চেন্নাই পেরিয়ে তাম্বারাম পর্যন্ত চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে চালু হচ্ছে মোট ৪টি অমৃত ভারত এক্সপ্রেস। বালুরঘাট-হিলির মধ্যে নতুন রেলপথে শিলান্যাসের জন্য বরাদ্দ ১ হাজার ১৮১ কোটি টাকা। নিউ কোচবিহার থেকে বামনহাট ও বক্সীরহাটের মধ্যে ৯৫ কিলোমিটার লাইনের বৈদ্যুতিকীকরণ করা হবে। এই কাজে বরাদ্দ করা হচ্ছে ১১৮ কোটি টাকা। শুধু রেল নয়, উত্তরবঙ্গে জাতীয় সড়কের উন্নয়নেও নজর। ফালাকাটা থেকে ধূপগুড়ি পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক তৈরির প্রকল্পের শিলান্যাস। ২৯.৮৬ কিলোমিটার রাস্তার জন্য আপাতত বরাদ্দ ১ হাজার ৬০৬ কোটি টাকা।

from india https://ift.tt/92Ufrmh
via IFTTT
0 Comments