কলকাতা:  কয়লা পাচার মামলা ও হাওয়ালা-যোগের তদন্তে কলকাতায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে হানা দেয় ED। এরপরেই লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলার অপেক্ষা রাখে না, ছাব্বিশের নির্বাচনের বছরে এই ঘটনা নিয়ে চর্চা তুঙ্গে। এহেন পরিস্থিতিতে নিজের মতামত জানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

আরও পড়ুন, IPAC অফিসে ইডি-র হানা কাণ্ডে এবার প্রতিক্রিয়া হুমায়ুন কবীরের ! কোন 'এভিডেন্সের' কথা বললেন তিনি ?

প্রশ্ন : আজ ইডি আইপ্যাকের অফিসে তল্লাশি চালিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন, এরপর রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে, কী বলবেন ?

মদন মিত্র : এই কাগজ আমাদের ছিল, তাই না ? আমাদের ঘর থেকে আপনারাই বলপূর্বক টেনে নিয়ে এসেছেন। আমরা তো আপানদের ঘরে গিয়ে কিছুই করিনি। সংবিধানে কি এটা লেখা আছে ? আমরা নিজেদের ঘরে বসে, নিজেদের নিয়ে আলোচনা করি, লেখাপড়া করি, কোনও কিছু আবিষ্কার করার জন্য বিজ্ঞানের গবেষণা করি। আপনারা আমাদের ঘরে ঢুকে, জোর জবরদস্তি ওগুলি সব নিয়ে যাবেন ?! তবে যাই করুন কেন, আপনাদের হার নিশ্চিত।

from india https://ift.tt/49NsZEb
via IFTTT
0 Comments