Uttar Pradesh News : গাজিয়াবাদে নৃশংস ভাবে খুন এক অটোচালক, অভিযোগের তির তিন বন্ধুর দিকে, কিন্তু কেন ?

<p>Uttar Pradesh News : গ্যাস সিলিন্ডার দিয়ে এক বন্ধুকে খুন করেছেন আরও তিনজন মিলে ! উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এমনই ভয়ঙ্কর খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওই তিনজনের সন্দেহ ছিল যে, তাঁদের বন্ধ ধনী হওয়ার জন্য এক তান্ত্রিকের পরামর্শ নিয়েছিল। আর সেই তান্ত্রিকের পরামর্শেই তিন বন্ধুর মধ্যে থেকে একজনকে মেরে ফেলত ওই ব্যক্তি। এই সন্দেহেই তিন বন্ধু মিলে তাঁদের আরেক বন্ধুকে গ্যাস সিলিন্ডার দিয়ে খুন করে তারপর পুড়িয়ে দিয়েছে দেহ। পুলিশ সূত্রে খবর, অল্প সময়ে এবং সহজে কীভাবে বড়লোক হওয়া যায়, তা জানতে মৃত ব্যক্তি কোনও এক তান্ত্রিকের কাছে নিয়মিত যেতেন। সেই তান্ত্রিকের পরামর্শেই তিন বন্ধুর মধ্যে একজনকে তিনি বলি দিতে পারেন এই সন্দেহ হয়েছিল বাকি বন্ধুদের। আর সেই সন্দেহের বশেই ওই ব্যক্তিকে শেষ করে দিয়েছেন বাকি তিনজন বন্ধু।&nbsp;</p>

from india https://ift.tt/kMUqjcS
via IFTTT

Post a Comment

0 Comments