নয়াদিল্লি: উৎসবের মরশুমে ফের বিপুল পরিমাণ ভেজাল খাদ্য়পণ্য উদ্ধার। উত্তরপ্রদেশে ১০ হাজার কেজি পচে যাওয়া খেজুর উদ্ধার হয়েছে, মেয়াদ পেরিয়ে যাওয়ার পর নতুন করে প্যাকেটে মুড়ে সেগুলি বিক্রি করা হচ্ছিল বাজারে। সেই সঙ্গে বিপুল পরিমাণ নকল ঘি, ভোজ্য় তেল উদ্ধার করা হয়েছে। উৎসবের মরশুমে চাহিদাবৃদ্ধির কথা মাথায় রেখেই এই সব পণ্য বাজারে ছাড়া হচ্ছিল বলে মনে করছেন খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা। (Adulterated Foods)

উত্তরপ্রদেশের কানপুরের নৌবস্তা এলাকায় একটি গুদামঘর থেকে এই বিপুল পরিমাণ পচা ও নকল খাদ্যপণ্য উদ্ধার করা হয়েছে। গোপনসূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় খাদ্য সুরক্ষা বিভাগ, আর তাতেই থরে থরে সাজানো মেয়াদোত্তীর্ণ খেজুরের বাক্স চোখে পড়ে। সবমিলিয়ে ১০ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত করা ছিল, যার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ২০২২-’২৩ সালেই সেগুলির মেয়াদ ফুরিয়ে যায়। উৎসবের মরশুমে সেগুলি চালিয়ে দিতে নতুন করে প্যাকেটে মুড়ে ফেলা হয়। গায়ে সেঁটে দেওয়া হয় নয়া লেবেল। (Food Adulteration)

Kanpur: Around 10,000 kg of rotten dates were seized by the Food Department in a major crackdown.
Officials said the stock, worth over ₹50 lakh, had expired in 2022 but was allegedly being repacked with fake 2026 expiry labels.

The action comes ahead of Holi and Ramadan. pic.twitter.com/ZVlcqa2Zhy
— Knowledge Garage (@knwledgegarage) February 23, 2026

খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকদের দাবি, রমজান এবং দোল উৎসবে চলাকালীন খেজুরের চাহিদা বেশি থাকে। দেখেশুনে, যাচাই করে কেনার কথা মাথায় থাকে না গ্রাহকদের। সেই সুযোগেই মেয়াদোত্তীর্ণ খেজুর চালিয়ে দেওয়া হচ্ছিল। এতে ব্যবসীয়ারা লাভের মুখ দেখলেও, সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়বেন। দু’-তিন বছর আগে মেয়াদ পেরিয়ে যাওয়া খাদ্যপণ্য পেটে যাওয়া বিষপানেরই সমান। নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

#UttarPradesh #Lucknow #UPFDA ने लखनऊ में एक अवैध चायपत्ति गोदाम पर छापेमारी कर मिलावटखोरी के खिलाफ कड़ा प्रहार किया है।
बिना किसी वैध लाइसेंस के संचालित हो रहा था गोदाम।विभाग ने लगभग 8.5 क्विंटल मिलावटी चायपत्ति जब्त की। #FSSAIinStates #FSSAIAction pic.twitter.com/Cq2HWq2q7i
— FSSAI (@fssaiindia) February 23, 2026

শুধু মেয়াদোত্তীর্ণ খেজুরই নয়, কানপুর থেকেই ১৩ হাজার ৯৭২ লিটার নকল ভোজ্য তেল, ১৩৫০ কেজি রঙিন বর্জ্য পদার্থ এবং কল্যাণপুরের নকল ঘি তৈরির কারখানা থেকে ৫.৪৫ লক্ষ টাকা মূল্যের নকল খাদ্যপণ্য উদ্ধার হয়। উত্তরপ্রদেশেরই বরাবঁকী থেকে ৬০০০ লিটার নকল সর্ষের তেল, ৪০০ লিটারের বেশি মেয়াদোত্তীর্ণ ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬০ কেজি নকল খোয়া ক্ষীর, ৯০ কেজি ছানা, ৬০ কেজি ভেজাল মশলা। সমস্ত নমুনা পরীক্ষা করে দেখতে পাঠানো হয়েছে গবেষণাগারে।

#UttarPradesh #Ghaziabad मिलावटी पनीर के खिलाफ बड़ी कार्रवाई, 1200 किलो पनीर किया गया विनष्ट! #UPFSDA की टीम ने बड़ी कार्रवाई करते हुए पनीर की खेप को पकड़ा। ₹3.84 लाख का 1200 किलो पनीर मौके पर विनष्ट कराया गया। पनीर के 3 नमूने जांच हेतु लिए गए हैं। #FSSAIinStates #FSSAIAction pic.twitter.com/U8fzcYFZIh
— FSSAI (@fssaiindia) February 23, 2026

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে আবার ১২০০ কেজি নকল পনির উদ্ধার করে নষ্ট করে দেওয়া হয়। সেখান থেকে তিনটি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে গবেষণাগারে। লখনউয়ে একটি বেআইনি চায়ের গুদামঘরে হানা দেয় খাদ্য সুরক্ষা বিভাগ। সেখান থেকে ৮.৫ কুইন্টাল ভেজাল চা উদ্ধার করা হয়। দেওরিয়ায় সর্ষের তেল কারখানায় হানা দিয়ে উদ্ধার করা হয় ভেজালসামগ্রী, ৪০০ লিটার রিফাইন্ড সয়াবিন তেল। ওই কারখানায় উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে নকল খাদ্যপণ্য নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে খাদ্য সুরক্ষা বিভাগ।

from india https://ift.tt/4Ia207C
via IFTTT
0 Comments