Gujrat News: ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছিলেন যুবক, দলিত সম্প্রদায়ের হওয়ার তাঁর উপর তরোয়াল নিয়ে চড়াও হলেন একদল

Gujrat News: দলিত সম্প্রদায়ের এক যুবকের বিয়ে। ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছিলেন তিনি। আর তার জেরেই বরের উপর তরোয়াল নিয়ে চড়াও হয়েছিলেন কয়েকজন। দলিত হয়ে এত দুঃসাহস কীভাবে হয়, ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার? সাংঘাতিক অপরাধ করে ফেলেছেন ওই যুবক। আর তাই এভাবে হেনস্থার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। বর্ণবিভেদের এ হেন নিদর্শন যে একুশ শতকের সমাজেও দেখা যাবে, তা হয়তো অনেকেরই কল্পনাতীত। গুজরাতের পাটন জেলায় ঘটেছে চমকে দেওয়ার মতো এই কাণ্ড।

বিশাল চাবড়া, এই যুবকের জীবনে সেদিন ছিল দারুণ আনন্দের দিন। বিয়ে বলে কথা। স্বভাবতই আর পাঁচজন নতুন বরের মতোই খুশিতে ডগমগ ছিলেন তিনি। ঘোড়ায় চড়ে বেরিয়েছিলেন বিয়ে করতে। রাস্তা দিয়ে এগিয়ে চলেছিল বরযাত্রী। কিন্তু চন্দ্রুমনা গ্রামের কাছে পৌঁছতেই থেমে যায় বাজনা। থমকে দাঁড়িয়ে পড়েন বরযাত্রীরাও। নিমেষে সবকিছু একদম চুপচাপ হয়ে যায়। নিস্তব্ধতার মাঝে শোনা যাচ্ছিল খাপ খোলা তরোয়ালের ঝঙ্কার।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, সমাজের প্রভাবশালী সম্প্রদায়ের একটা দল আচমকাই বরযাত্রীদের থামিয়ে দিয়েছিল। কিন্তু কেন?

সমাজের ওই প্রভাবশালীদের মতে, ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবেন তাঁদের মতো 'উচ্চবর্ণের' মানুষরা। এ তো তাঁদেরই অধিকার। সেখানে দলিত সম্প্রদায়ের এক যুবক কীভাবে এত দুঃসাহস দেখালেন? নিম্নবর্ণের সদস্য হয়েও এত স্পর্ধা? আর এইসব দেখেই মারাত্মক ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন সমাজের প্রভাবশালী সম্প্রদায়ের ওই সদস্যরা। সেই জন্যই পথ আটকানো হয় বরযাত্রীদের। তরোয়াল নিয়ে ভয় দেখানো হয় তাঁদের।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, আক্রমণকারীরা চেঁচাতে চেঁচাতে বলছিল, 'এই গ্রামে একজন দলিতের কী করে ঘোড়ায় চড়ার মতো সাহস হয়?' এরপরই তরোয়াল নিয়ে তেড়ে যান অভিযুক্তরা। ভয় দেখানো হয় বর অর্থাৎ বিশালকে। শারীরিক হেনস্থা করা হয় বরযাত্রীদের অনেককেই। বর্ণবিভেদ, শ্রেণিবিন্যাসের চরম নিদর্শন দেখা গিয়েছে গুজরাতের পাটন জেলায়। স্বভাবতই এই ঘটনায় আতঙ্কিত বিশাল নামের যুবক এবং তাঁর বরযাত্রীতে থাকা লোকজন। চোখের সামনে এ হেন দৃশ্য দেখে হতভম্ব ওই গ্রামের বাসিন্দারাও।

দলিত সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনা নতুন নয়। এর আগেও বহু ক্ষেত্রে এই ধরনের দৃশ্য দেখা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে ২০২৬ সালে দাঁড়িয়েও যে ঘোড়ায় চড়ে একজনের বিয়ে করতে যাওয়া নয় এমন সাংঘাতিক কাণ্ড ঘটতে পারে, তা সত্যিই বিশ্বাসযোগ্য নয়। তবে বাস্তবে ঠিক এমনটাই হয়েছে।

from india https://ift.tt/2XZ6Ynm
via IFTTT

Post a Comment

0 Comments

Mamata Banerjee: আজ সুপ্রিম কোর্টে SIR মামলায় সওয়াল করবেন মমতা? পৌঁছবেন বেলা.....