Parliament Session 2026 : 'আমার বিশ্বাসঘাতক বন্ধু', সংসদ ভবন চত্বরে প্রাক্তন সহকর্মীকে খোঁচা রাহুলের: পাল্টা 'দেশের শত্রু' তোপ কেন্দ্রীয়মন্ত্রীর

নয়াদিল্লি : একে অপরকে খোঁচা-পাল্টা খোঁচা। প্রাক্তন সহকর্মী তথা বর্তমান কেন্দ্রীয়মন্ত্রী রভনীত সিং বিট্টু এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একে অপরকে তীক্ষ্ণ শব্দবাণে বিঁধলেন। বুধবার সংসদ চত্বরে ঘটে এই ঘটনা। অধিবেশন শুরুর আগে মকর দ্বারের কাছে প্রতিবাদে শামিল হন বিরোধী সাংসদরা। সেই সময় কেন্দ্রীয়মন্ত্রী বিট্টুকে সংসদ ভবনের দিকে এগিয়ে আসতে দেখেন রাহুল। তাঁকে উদ্দেশ্য করে রাহুল বলেন, 'এই দেখুন একজন বিশ্বাসঘাতক হেঁটে আসছেন। ওঁর মুখে দেখুন।' প্রসঙ্গত, কংগ্রেস থেকে তিনবারের সাংসদ ছিলেন বিট্টু। যিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। এদিন রাহুলের "বিশ্বাসঘাতক" সম্বোধন শুনে সঙ্গে সঙ্গে জবাব দেন তিনি। পাল্টা রাহুলকে "দেশের শত্রু" বলেন কেন্দ্রীয়মন্ত্রী। সেই সময় রাহুল হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালেও, পাল্টা হাত বাড়িয়ে দেননি তিনি। উল্টে রাহুকে "দেশের শত্রু" বলে বিরোধী সাংসদদের পাশ দিয়ে পেরিয়ে যান। রাহুল তখন বলেন, 'আমার ভাই, আমার বিশ্বাঘাতক বন্ধু। চিন্তা করবেন না। আপনি ফিরে আসবেন (কংগ্রেসে)।'

#WATCH | Delhi: As Union MoS Ravneet Singh Bittu passes by the protesting Congress MPs at Makar Dwar, Lok Sabha LoP Rahul Gandhi says, "Here is a traitor walking right by. Look at the face..."

LoP Rahul Gandhi offered to shake his hands, saying, "Hello brother, my traitor… pic.twitter.com/5wMgjM8KAW
— ANI (@ANI) February 4, 2026

from india https://ift.tt/IfXwj8b
via IFTTT

Post a Comment

0 Comments

Child Abuse: সাংঘাতিক ! ১৩ বছরের মেয়েকেই রাখা হয়েছিল পরিচারিকা হিসেবে, লুকিয়ে রাখা হয় বক্স খাটে