নয়া দিল্লি: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ৩৬ দিন ব্যাপী একটা আন্দোলন চলছিল। সেই আন্দোলন চলার সময় জেন - জিদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর মেটার প্রযুক্তিগত ভুলের কারণে ফেসবুক থেকে স্রেফ উড়ে গিয়েছিল নরেন্দ্র মোদি (PM Narendra Modi) -র সেই ভিডিও।

আরও পড়ুন: রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের

২৩ জুলাই এই ভিডিও বার্তা পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেখানে তিনি ছাত্রছাত্রীদের আশ্বাস দেন যে পরীক্ষায় প্রশ্নফাঁসের এই বিষয়ে সরকার আরও কঠোর ব্যবস্থা নেবে। এ ছাড়াও তিনি বলেন, এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আরও কঠোর আইন আনা হবে। এই ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, একাধিক ফাস্ট-ট্র্যাক কোর্ট তৈরির নির্দেশও তিনি দিয়েছেন।

যদিও এই ভিডিও ডিলিট হয়ে যাওয়া নিয়ে একটা বিবৃতিও দিয়েছে মেটা। মেটার এক আধিকারিক জানিয়েছেন, "ভুলবশত ওই ভিডিও সরিয়ে ফেলা হয়েছিল। যদিও পরবর্তীতে ওই ভিডিও উদ্ধার করা হয়েছে।" আজ ভোররাতে অবশেষে সেই ভিডিও পুনরুদ্ধার করেছে মেটা। উল্লেখ্য, ফেসবুক বর্তমানে মেটার অধীনে রয়েছে।

আরও পড়ুন: "সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আরও বলেন, প্রায় ২২ লক্ষ শিক্ষার্থীর যাতে কোনও ভাবে বছর নষ্ট না হয় তা নিশ্চিত করছে সরকার। এ ছাড়াও তিনি অঙ্গীকার করেন যে, "যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই।"

Meta releases a statement on blocking PM Modi's video on Facebook.

"The content was removed in error and has since been restored." says a Meta Spokesperson. pic.twitter.com/SZ082SY5kw

— ANI (@ANI) <a href="https://ift.tt/a5zK491 28, 2026

পরবর্তীতে কেন্দ্র সরকার 'পাবলিক এক্সাম (অসৎ উপায় আটকানো) সংশোধনী বিল, ২০২৬' পেশ করে। এই বিল অনুযায়ী অপরাধীদের জন্য কঠোর শাস্তির প্রস্তাবও করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড, বর্ধিত জরিমানা ও এই আইনের অধীনে অপরাধের দ্রুত বিচারের জন্য বিশেষ ফাস্ট-ট্র্যাক কোর্ট তৈরি করা।

from india https://ift.tt/hMi5JGQ
via IFTTT
0 Comments