Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের

নয়াদিল্লি : নজরে দেশের শিক্ষা-ব্যবস্থার উন্নতি। আগেও একাধিকবার বুঝিয়েছে ককরোচ জনতা পার্টি। এবার সেই লক্ষ্যেই দেশব্যাপী অভিযানে নামতে চলেছে তারা। গ্রামের সরকারি স্কুলের উন্নতির লক্ষ্যে অভিযানে নামার কথা সোমবার ঘোষণা করেছেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এর পাশাপাশি অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে তাঁরা যেন মৌলিক সুযোগ-সুবিধার বিষয়ে সোশ্যাল অডিট করেন এবং প্রধানদের আহ্বান জানানো হয় তাঁরা যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলির মানোন্নয়নের দায়িত্ব গ্রহণ করেন। আগামী ১৫ অগাস্ট এই মর্মে প্রচার শুরু হবে তাদের তরফে। এতে CJP নাগরিক, অভিভাবক ও গ্রাম প্রধানদের প্রতি আহ্বান জানাবে তাঁরা সবাই মিলে যাতে ‘গ্রামীণ শিক্ষাকাঠামোর প্রতি অবহেলা’— দূর করার লক্ষ্যে কাজ করেন। এক ভিডিও বার্তায় দীপকে জানিয়েছেন যে, তিনি মহারাষ্ট্রের নিজ গ্রাম হিঙ্গোলি থেকে এই উদ্যোগটি শুরু করবেন, এর অংশ হিসেবে তিনি গ্রামের প্রধানের কাছে গিয়ে সেখানকার সরকারি বিদ্যালয়গুলির মানোন্নয়নের অনুরোধ জানাবেন।

This Independence Day, let’s pledge to improve the Govt Schools in our villages. pic.twitter.com/fZyRrmoNhu
— Abhijeet Dipke (@abhijeet_dipke) <a href="https://ift.tt/nMLhaGV 10, 2026

অভিজিৎ বলেন, "আগামী ১৫ অগাস্ট আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। কিন্তু, গত ৮০ বছরে যদি কোনও কিছু সবচেয়ে বেশি অবহেলিত বা উপেক্ষিত হয়ে থাকে, তবে তা হল আমাদের গ্রামের সরকারি স্কুলগুলি। আমরা নতুন সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরি করেছি। অথচ আমাদের গ্রামগুলিতে কেন নতুন স্কুল গড়ে তুলতে পারলাম না ? কৃষক ও শ্রমিকের সন্তানদের কি আমরা দেশের ভবিষ্যৎ বলে মনে করি না? এমনকী আজও গ্রামের শিশুদের স্কুলে যাওয়ার জন্য অনেকটা দূরে হেঁটে যেতে হয়। সেখানে যাওরার পর, জল-শৌচালয়ের সুবিধা পায় না। আমার মনে হয়, এই ১৫ অগাস্ট আমরা যদি কোনও বিষয়ের ওপর গুরুত্ব দিই বা নতুন করে কোনও যাত্রা শুরু করি, তবে তা হওয়া উচিত আমাদের সরকারি বিদ্যালয়গুলির মানোন্নয়নের মধ্য দিয়ে।"

এই প্রচারের অংশ হিসেবে, সিজেপি (CJP) সারা দেশের গ্রাম প্রধান বা ‘সরপঞ্চ’-দের প্রতি নিজ নিজ গ্রামের সরকারি বিদ্যালয়গুলির মানোন্নয়নের আহ্বান জানিয়েছে। দীপকে জানিয়েছেন যে তিনি নিজে হিঙ্গোলির গ্রাম প্রধানের সঙ্গে যোগাযোগ করবেন এবং অন্যান্য গ্রাম প্রধানদেরও এই উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবেন। ককরোচ জনতা পার্টি এই কার্যক্রমকে ‘সরপঞ্চ চ্যালেঞ্জ’ হিসেবে অভিহিত করেছে। এর আওতায়, যেসব গ্রাম প্রধান তাঁদের বিদ্যালয়ের অবস্থার উন্নতি ঘটাবেন, সিজেপি তাঁদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে ‘আগে ও পরের’ ছবি প্রকাশের মাধ্যমে জনসমক্ষে স্বীকৃতি জানাবে এবং সংশ্লিষ্ট সরপঞ্চদের কৃতিত্বের বিষয়টি তুলে ধরবে।

from india https://ift.tt/hIjTufW
via IFTTT

Post a Comment

0 Comments