নয়াদিল্লি: উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি। একধাক্কায় ৩০০ ফুট নীচে নেমে যায় বিমান। সেই ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই বিমানের পাইলট ডোপ টেস্টে উতরোতে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ বিমান ওড়ানোর সময় স্বাভাবিক অবস্থায় ছিলেন না তিনি। এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফে বিষয়টিতে সিলমোহর দেওয়া হয়নি। (Air India Pilot Dope Test)

ফুকেত থেকে দিল্লি আসার পথে সম্প্রতি মাঝ আকাশে বিপত্তি ঘটে। এয়ার ইন্ডিয়ার বিমানে তীব্র ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। হঠাৎ করে ৩০০ ফুট নীচে নেমে যায় বিমান। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে চারিদিকে। আহত হন কমপক্ষে ১৭ জন যাত্রী। এমনকি বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়। আটকানো না গেলে বিমানটি মাটিতে আছড়ে পড়তে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই ঘটনাতেই এবার নতুন তথ্য় সামনে এল। (Air India Flight Drops 300 Feet)

এয়ার ইন্ডিয়ার একটি সূত্র থেকে বিষয়টি সামনে এসেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিমানের একজন পাইলট প্রকৃতস্থ অবস্থায় ছিলেন না। ডোপ টেস্টে উতরোতে পারেননি। বিমানের দুই পাইলটকেই রস্টার থেকে বাদ দেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে তাঁদের বিরুদ্ধে। রিপোর্ট এলে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।

বিমান পরিবহণ মন্ত্রকের একটি সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, বিমান পরিবহণ সংক্রান্ত দেশের সর্বোচ্চ সংস্থাব DGCA তদন্ত করে দেখছে বিষয়টি। রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, Aircraft Accident Investigation Bureau-কে তদন্তভার দেওয়া হবে কি না।

এয়ার ইন্ডিয়ার তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। মাদক পরীক্ষায় প্রাপ্ত তথ্য নিয়েও কিছু বলেনি তারা।

from india https://ift.tt/qQ5Ybzn
via IFTTT
0 Comments