চণ্ডীগড়: প্রতারণা মামলায় এবার বলিউড তারকা সলমন খানকে সমন পাঠাল আদালত। ডেকে পাঠানো হয়েছে তাঁর বোন আলভিরা খান অগ্নিহোত্রীকেও। চণ্ডীগড়ে ‘Being Human’ জুয়েলারি শোরুমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। সেই নিয়েই সমন পাঠানো হল তাঁদের। তলব করা হয়েছে ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেডে’র ডিরেক্টরদেরও। (Salman Khan)

আগামী ৫ অক্টোবর আদালতে হাজিরা দিতে বলা হয়েছে সকলকে। অভিযোগের প্রেক্ষিতে হলফনামা জমা দিতে বলা হয়েছে। চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্ত প্রতারণার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ভুয়ো আশ্বাস দেওয়া হয়েছিল তাঁকে। সেই মতো ‘Being Human’ জুয়েলারি শোরুম খুলেছিলেন তিনি। কিন্তু ব্যবসায় কোনও রকম সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। তাঁর দাবি, কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে তাঁর। (Bollwyood News)

আরও পড়ুন: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’

অরুণ জানিয়েছেন, শোরুম খুলতে ৩ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। ‘Being Human’ জুয়েলারি বিক্রির লাইসেন্স প্রাপ্ত সংস্থা ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেডে’র সঙ্গে চুক্তি হয়েছিল তাঁর। শোরুম তৈরি করতেই ১ কোটি খরচ হয়ে যায়। শুরু হয় বিক্রিবাটা। কিন্তু তিনি চুক্তির শর্ত মেনে চললেও, ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’ শর্ত মেনে কোনও রকম সাহায্য জোগায়নি তাদের।

২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে ওই শোরুম বন্ধ বলে জানিয়েছেন অরুণ। এতে তাঁর প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে বলে দাবি তাঁর। ব্যবসা নিয়ে তাঁকে ভুল বোঝানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি। ‘Being Human’ সংস্থার তরফে যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, অরুণের সঙ্গে চুক্তিতে প্রত্যক্ষ ভাবে কোনও সংযোগই ছিল না সলমনের। ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’কে ব্র্যান্ডের তৈরি জিনিসপত্র বিক্রির লাইসেন্স দেওয়া হয়েছিল। আগামী ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানি রয়েছে।

আরও পড়ুন: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু

তবে অরুণের দাবি, 'বিগ বসে'র শ্যুটিং চলাকালীন সলমনের সঙ্গে দেখা হয় তাঁর। শোরুমের উদ্বোধনে যাবেন বলে কথা দিয়েছিলেন তিনি। কিন্তু একটি বারও সলমন শোরুমে পা রাখেননি। কোটি কোটি টাকা আর্থিক ক্ষতির দায় কে নেবে, প্রশ্ন তুলেছেন তিনি। সলমন এবং তাঁর পরিবারের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত। তবে নতুন করে ফের আইনি ঝামেলায় নাম জড়াল তাঁর।

from india https://ift.tt/TIE6Fts
via IFTTT
0 Comments