BJP News : 'পরীক্ষায় অনিয়ম, বেকারত্ব সমস্যা'-সহ বিভিন্ন বিষয়ে বাড়ছে ক্ষোভ, বড় পদক্ষেপ BJP-র

নয়াদিল্লি : পরীক্ষায় অনিয়ম, বেকারত্ব সমস্যা-সহ বিভিন্ন বিষয়ে উঠছে একের পর এক অভিযোগ। এনিয়ে জনমানসে ক্ষোভ বাড়ছে বলে মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের। দেশজুড়ে বিভিন্ন আন্দোলনও সংগঠিত হচ্ছে। ফলে চাপ বাড়ছে NDA সরকারের ওপর। এই আবহে দলীয় ক্যাডার এবং জনপ্রতিনিধিদের উদ্দেশে বড় বার্তা দিলেন বিজেপি নেতৃত্ব। মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে ক্যাডারদের এবং নিজের নিজের কেন্দ্রে আরও বেশি সময় দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। বিভিন্ন দিক থেকে বাড়তে থাকা সমালোচনার মুখে কার্যত বড় পদক্ষেপেরে পথে হাঁটতে চলেছে নেতৃত্ব। শনিবার বিজেপি-র নতুন পদাধিকারীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ বৈঠকের ঠিক পরেই এই নির্দেশটি সামনে এল। বৈঠকে তিনি দ্রুত ও পুরোদমে কাজ শুরু করার ওপর জোর দিয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি সম্পর্কে অবগত একজনের মতে, জাতীয় ও রাজ্য পর্যায়ের পদাধিকারীদের সঙ্গে এক খোলামেলা ও প্রাণবন্ত আলোচনায় প্রধানমন্ত্রী মানুষের মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতার বিষয়টি উল্লেখ করেন এবং দলকে প্রথাগত গণ্ডির বাইরে বেরিয়ে নতুনভাবে চিন্তাভাবনা করার আহ্বান জানান। ওই ব্যক্তি আরও জানান, "তিনি বলেছেন যে সমসাময়িক সমস্যাগুলির সমাধানে নতুন পদ্ধতির প্রয়োজন... নতুন দলকে নতুন নতুন ধারণা নিয়ে কাজ করতে হবে...।"

প্রেক্ষাপট...

রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর প্রদেশ-সহ পাঁচটি রাজ্যে নির্বাচন যতই এগিয়ে আসছে, সরকারের ওপর বিরোধী দলগুলির চাপও ততই বাড়ছে। তরুণ ভোটারদের আকৃষ্ট করার লক্ষ্যে কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ছাত্র কি গুঞ্জ’ (ছাত্রদের কণ্ঠস্বর) নামে দেশব্যাপী একটি প্রচারভিযান শুরু করেছে। সমাজবাদী পার্টি অযোধ্যায় অনুদান সংক্রান্ত বিতর্ককে একটি প্রধান রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে, রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের নেতৃত্বে উত্তর প্রদেশজুড়ে ‘স্কুল ঠিক করো অভিযান’ শুরু করে আম আদমি পার্টিও নির্বাচনী ময়দানে সক্রিয় হয়ে উঠেছে।

চার ঘণ্টা ধরে চলা সেই বৈঠকে প্রধানমন্ত্রী (PM Modi) ভোটারদের সঙ্গে যোগাযোগ পর্যালোচনা ও তা নতুন করে জোরদার করার নির্দেশ দেন। উপরে উল্লিখিত ব্যক্তিটি জানান, "তিনি সংগঠনের ভেতর ধাপে ধাপে নিজের উঠে আসার অভিজ্ঞতা তুলে ধরেন এবং জনগণের উদ্বেগের বিষয়গুলি কীভাবে মোকাবিলা করা যায় ও তাদের সঙ্গে কীভাবে আরও গভীর সম্পর্ক গড়ে তোলা যায়, সে বিষয়ে পরামর্শ দেন।" BJP News

from india https://ift.tt/6uGjx9Z
via IFTTT

Post a Comment

0 Comments

BJP News : 'পরীক্ষায় অনিয়ম, বেকারত্ব সমস্যা'-সহ বিভিন্ন বিষয়ে বাড়ছে ক্ষোভ, বড় পদক্ষেপ BJP-র