কলকাতা: জাতীয় গান 'বন্দে মাতরম'-এর (Vande Mataram) অপমানের অভিযোগ, কংগ্রেসের বিরুদ্ধে পথে বিজেপি (BJP)। ধর্মতলায় বিজেপির প্রতিবাদ মিছিল দেখা গেল রবিবার। সেই মিছিলে হাঁটালেন বিজেপির বিধায়ক ইন্দ্রনীল খাঁ। স্বাধীনতা দিবসের দিন কংগ্রেস কার্যালয়ে পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ উঠেছে সনিয়া গান্ধীর (Sonia Gandhi) বিরুদ্ধে। তারই প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। অবশ্য শুধু কলকাতাতেই নয়, 'বন্দে মাতরম' বিতর্কে জেলাতেও প্রতিবাদে পথে নেমেছে বিজেপি।

ধর্মতলার ওই মিছিলে বিজেপি কর্মী-সমর্থকদের হাতে বড় বড় ব্যানার নিয়ে হাঁটতে দেখা যায়। যার কোনওটাতে লেখা বন্দে মাতরম-এর অপমান কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। ইন্দ্রনীল খাঁ-র হাতে দেখা গেল 'ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লহ প্রণাম', লেখা একটি ছবি। ওই মিছিল থেকে সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা। কখনও শোনা যায়, 'সনিয়া গান্ধী হায় হায়'। কখনও আবার ভেসে আসে 'রাহুল গান্ধী হায় হায়।' এখানেই শেষ নয়, 'সনিয়া গান্ধী ছিঃ ছিঃ' এবং 'রাহুল গান্ধী ছিঃ ছিঃ' স্লোগানও ওই মিছিল থেকে ভেসে আসে।

কলকাতার পাশাপাশি বন্দে মাতরম বিতর্কে জেলায় জেলায় প্রতিবাদে নেমেছে বিজেপি। শিলিগুড়িতে মিছিল বিজেপি যুব মোর্চার। সেখানে অংশগ্রহণকারীদের দেখা গেল মশাল হাতে মিছিল করতে। অন্যদিকে বর্ধমানেও মিছিল করে বিজেপি। বর্ধমানে বিজয় তোরণ স্থানে বিজেপির মিছিল যখন এসে পৌঁছয়, সেই সময় দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের হাতে বড় ব্যানার। যাতে লেখা, 'রাষ্ট্রীয় গীত "বন্দে মাতরম্"-এর অপমানের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি। স্বাধীনতা দিবসের পবিত্র দিনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত আমাদের জাতীয় গান, "বন্দেমাতরম্"-কে চরম অপমান করেছে জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। দেশের সম্মান নষ্টের এই ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ মিছিল।

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিন কংগ্রেস কার্যালয়ে পুরো বন্দে মাতরম গাইতে বাধা দিয়েছিলেন সনিয়া গান্ধী, এমনই অভিযোগ তোলে বিজেপি। ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামনে আসার পর বিজেপির অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। দলের তরফ থেকে বলা হয়েছে, ‘বন্দে মাতরম’ পুরো গাইতে বাধা দেওয়ার কোনও চেষ্টা হয়নি। কংগ্রেস নেতা জয়রাম রমেশের ব্যাখ্যা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের জন্য চেয়ার আনার কথাই ইশারা করে সনিয়া গান্ধী বলছিলেন। তিনি এও দাবি করেন যে, অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ সংস্করণই গাওয়া হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে যাই বলা হোক না কেন, 'বন্দে মাতরম' বিতর্কে এই মুহূর্তে তোলপাড় চারিদিক।

from india https://ift.tt/kqtCf02
via IFTTT
0 Comments