জয়পুর : সরকারি স্কুলের পরিকাঠামোগত মানোন্নয়নের লক্ষ্যে প্রচার চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। এই কর্মসূচির আওতায় বিভিন্ন জায়গায় সরকারি স্কুল পরিদর্শনে যাচ্ছেন CJP-র নেতৃত্ব ও স্বেচ্ছাসেবকরা। সেরকমই এদিন রাজস্থানের জয়পুরের একটি স্কুল পরিদর্শনের যাওয়ার পথে তাঁদের ওপর আক্রমণের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। জয়পুরের বাগরু বিধানসভা কেন্দ্রে জীর্ণ অবস্থায় থাকা একটি সরকারি স্কুলে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। হামলার জেরে তাঁদের এক স্বেচ্ছাসেবকের হাত ভেঙে গেছে বলে অভিযোগ ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কার। রামপুরা কানওয়ারপুরা গ্রামের কাছে ঘটনাটি ঘটে। রাঙ্কা এবং তাঁর দলের অন্যরা সেখানকার সরকারি স্কুলের পরিকাঠামো এবং সুযোগ-সুবিধা খতিয়ে দেখতে যাচ্ছিলেন।

এ প্রসঙ্গে CJP-র জাতীয় মুখপাত্র আশুতোষ বলেন, "আজ সারা দেশ বিজেপির গুন্ডামি সরাসরি দেখল। সেখানে তখন পাথর ছোড়া হচ্ছিল, অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করল। পুলিশ জানিয়ে দেয় যে তারা কোনও পদক্ষেপ নেবে না। মদন দিলাওয়ারের নির্দেশে এসব করা হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবকদের হাত ভেঙে দেওয়া হয়েছে। আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে পাথর ছোড়া হয়েছে। বয়স্করা আমাদের দলের মহিলাদের লক্ষ্য করে পাথর ছুঁড়েছে এবং তাঁদের ফোন ভেঙে দিয়েছে। এটি পূর্বপরিকল্পিত ছিল। ৪৮ ঘণ্টার মধ্যে এই সমস্ত গুন্ডাকে গ্রেফতার করতে হবে এবং ওই আদেশ প্রত্যাহার করতে হবে; তা না হলে, এই প্রতিবাদ এখন শিক্ষা সংক্রান্ত বিষয় থেকে সরে গিয়ে মদন দিলাওয়ারের বিরুদ্ধেও ছড়িয়ে পড়বে... আপনার লজ্জা হওয়া উচিত। এক বছর ধরে একটি মোষের খোঁয়াড়ে স্কুলটি চলছে, আমরা সেটির সংস্কার চাই। সেখানে বিজেপির গুন্ডারা উপস্থিত ছিল... রাজস্থানের গণতন্ত্রের ইতিহাসে এটি একটি কালো দিন...।"

#WATCH | Jaipur, Rajasthan: CJP National Spokesperson Ashutosh Ranka says, "The entire country saw BJP's hooliganism live today. Stone pelting was already happening there but the Police remained mute spectators. Police said that they won't do anything. This has been done at the… pic.twitter.com/pYPCh3UCOP

— ANI (@ANI) <a href="https://ift.tt/hF3Jvue 21, 2026

এদিকে এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজস্থানের মন্ত্রী জহর সিং বেধাম। তিনি বলেন, "কংগ্রেসের লোকজন নানা মুখোশ পরে গ্রামে গ্রামে ঘুরছে এবং সেখানকার শান্তি বিঘ্নিত করতে চাইছে। জনগণ তাদের উপযুক্ত জবাব দিচ্ছে। কংগ্রেসের লোকজন এখন এই 'সিজেপি' (CJP)-র মুখোশ পরছে... কংগ্রেসকে নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই, তাই তারা এখন অন্য কারও মুখোশ পরছে।"

#WATCH | Attack on Cockroach Janta Party (CJP) team in Jaipur village | Rajasthan Minister Jawahar Singh Bedham says, "People of Congress wear different masks, visit villages and want to disrupt the peace there. People are giving them a reply. People of Congress are wearing this… pic.twitter.com/PllFm45G34

— ANI (@ANI) <a href="https://ift.tt/5F1NasR 21, 2026

from india https://ift.tt/vxQn7Zo
via IFTTT
0 Comments