Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?

নয়াদিল্লি : NEET প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে তাদের আন্দোলন এবং দাবির জেরে শেষমেশ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ফের একবার পদত্যাগের দাবিতে সরব হল ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন কুমার মিশ্রর ইস্তফার দাবি জানালেন। নালসার (NALSAR) ইউনিভার্সিটি অফ ল-সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বিসিআই (BCI)-কে তীব্র ভর্ৎসনা করার পর এই দাবি জানান সৌরভ।

Moral responsibility commands that Manan Kumar Mishra resigns.

Cockroaches both inside and outside courts should ensure this happens. https://t.co/RUCCB868Mw
— Saurav Das (@SauravDassss) <a href="https://ift.tt/9AmNu4C 14, 2026

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের ক্যাম্পাস অনুষ্ঠানে সম্ভাব্য অংশগ্রহণকে কেন্দ্র করে সম্প্রতি বিতর্ক ছড়ায়। হায়দরাবাদের নালসার (NALSAR) ইউনিভার্সিটি অফ ল-এর ২০২৬ সালের ব্যাচের শিক্ষার্থীদের তালিকাভুক্তি বা এনরোলমেন্টের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI) তা প্রত্যাহার করে নেয়। এর একদিন পরেই বিসিআই চেয়ারম্যান মনন মিশ্র ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতাদের সমালোচনার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, "আমি অভিজিৎ দীপকে এবং সৌরভ দাসকে বলতে চাই যে আমাদের স্বার্থ একই, ছাত্রদের অধিকার সুরক্ষিত করা।"

BCI-এর চেয়ারম্যান মিশ্র তাঁর নির্দেশে সমস্ত রাজ্যের বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছিলেন যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত NALSAR বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের আইনে কোনও স্নাতককে যেন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত না করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের প্রস্তাবিত অংশগ্রহণের বিরুদ্ধে শিক্ষার্থীদের একাংশের আন্দোলনের বিষয়টি উল্লেখ করে এই আদেশ দেওয়া হয়েছিল। তবে ব্যাপক সমালোচনার মুখে পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়।

এই বিতর্কের সূত্রপাত প্রধান বিচারপতি সূর্য কান্তের করা মন্তব্যের জেরে। তাঁর ‘আরশোলা’-সংক্রান্ত মন্তব্য সিজেপি (CJP)-র অনলাইন প্রচারের প্রধান বিষয় হয়ে উঠেছিল এবং পরবর্তীকালে এই আন্দোলন রাজপথেও ছড়িয়ে পড়ে। যে আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীকালে নিট প্রশ্নফাঁস কাণ্ডের জেরে পদত্যাগ করতে বাধ্য হন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর নতুন করে নালসার (NALSAR) ইউনিভার্সিটি অফ ল-এর ঘটনা।

বিসিআইয়ের প্রাথমিক উদ্যোগের পর, ককরোচ জনতা পার্টির নেতৃত্ব প্রশ্ন করেছিলেন, "সব আইনি ককরোচ একসঙ্গে চলে এলে কী হবে ?"

from india https://ift.tt/8Hngdfp
via IFTTT

Post a Comment

0 Comments

Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...