ফের নির্মম ঘটনা। ১৩ বছরের এক কিশোরীকে গণ-ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্ত তিনজনের মধ্যে দুইজন নাবালক এবং ১৮ বছরের এক যুবক রয়েছে। বুধবার গাজিয়াবাদে ঘটনাটি ঘটে। এ প্রসঙ্গে জানিয়ে পুলিশ সংযোজন করেছে, অপহরণ ও গণ-ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে দুইজনের বয়স ১৬ ও ১৭ বছর। বুধবার দুপুর আড়াইটা নাগাদ যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনার পর বাড়ি ফিরে আসে কিশোরী। ঘটনার কথা তার পরিবারকে জানায়। এরপর তার মা ওয়েভ সিটি থানায় অভিযোগ দায়ের করেন।

ওয়েভ সিটির সহকারী পুলিশ কমিশনার প্রিয়াশ্রী পাল বলেন, "একটি অভিযোগের ভিত্তিতে, ওয়েভ সিটি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২) (অপহরণ) ও ৭০(২) (গণধর্ষণ) ধারা এবং ‘প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট’ (পকসো)-এর সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নাবালকদের হেফাজতে নেওয়া হয় এবং ১৮ বছর বয়সী যুবককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, মেয়েটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।" তাঁর সংযোজন, "এই মুহূর্তে মেডিক্যাল পরীক্ষার ফলাফল সামনে আনা হবে না।" তদন্তকারীরা জানিয়েছেন, সন্দেহভাজন তিনজন একই এলাকার এবং তারা কিশোরীকে চিনত।

তদন্ত-প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক আধিকারিক বলেন, "অভিযোগ অনুযায়ী, বুধবার বিকেলে স্থানীয় একটি দোকান থেকে চাইনিজ খাবার খাওয়ার জন্য মেয়েটি একা বাড়ি থেকে বেরিয়েছিল। সেখান থেকে ওই তিনজন তাকে অপহরণ করে নাবালক অভিযুক্তদের একজনের আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। অভিযোগ রয়েছে যে, বাড়ির বাইরে একটি নির্জন ঘরে ঘটনাটি ঘটেছে। এক ঘণ্টা পর মেয়েটিকে চলে যেতে দেওয়া হয়। বাড়ি কাছেই হওয়ায় সে হেঁটেই ফিরে আসে। বাড়ি ফিরতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে সে তার বাবা-মাকে জানায় যে, সে যৌন নির্যাতনের শিকার হয়েছে।"

পুলিশ জানিয়েছে, যে এলাকায় ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ, সেখান থেকেই ওই দুই নাবালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। Crime News

তদন্তকারীরা জানিয়েছেন, তিন সন্দেহভাজনই ছাত্র। ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত যুবকের সম্বন্ধে বিস্তারিত কোনও তথ্য পুলিশ দেয়নি। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় শোরগোল পড়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। Ghaziabad News

from india https://ift.tt/NKMGaxq
via IFTTT
0 Comments