Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
হায়দরাবাদ : সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে ২৬ বছরের তরুণীকে। মৃত্যু হয়েছে ওই তরুণীর। এই ঘটনায় আটক করা হয়েছে বিধায়কের ছেলেকে। আর এই পরিস্থিতিতেও ছেলের হয়ে সাফাই গেয়েছেন ওই সাংসদ। অভিযুক্তের বাবার দাবি, তাঁর ছেলে বিন্দুমাত্র সময় নষ্ট না করে আহতকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। এমনকী নিজেই পুলিশকে জানিয়েছিল দুর্ঘটনার কথা। তদন্তেও সম্পূর্ণভাবে সহযোগিতা করছে তাঁর ২১ বছরের ছেলে, এমনটাই দাবি ওই সাংসদের। প্রসঙ্গত উল্লেখ্য, এই পথ দুর্ঘটনা ঘটেছে হায়দরাবাদে। গত ১৬ অগস্ট অন্ধ্রপ্রদেশের রাজ্যসভার সাংসদ লিঙ্গামানেনি রমেশের (Jana Sena Party) ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে। পরবর্তীতে মৃত্যু হয় আহত তরুণীর।
— Lingamaneni Ramesh (@MPLingamaneni) <a href="https://ift.tt/PtaLo50 21, 2026
২১ বছরের ছেলের এ হেন কীর্তি ঢাকতে সাফাই পর্বে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাংসদ বলেছেন, 'শোকগ্রস্ত পরিবারকে আমরা সবরকমের সাহায্য প্রদান করব।' এছাড়াও রাজ্যসভার সাংসদ বলছেন, 'সবার আছে অনুরোধ, ঘটনার সময়ের পরিস্থিতি নিয়ে কেউ আগে থেকে কোনও ধারণা কিংবা অনুমান রাখবেন না।' সাংসদ জানিয়েছেন, তাঁর ছেলে অ্যাস্টন মার্টিন গাড়ি চালাচ্ছিল দুর্ঘটনার সময়। তাঁর কথায়, 'দুর্ঘটনার পরেই আমার ছেলে আহত তরুণীকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। একটুও সময় নষ্ট করেনি। এরপর পুলিশকে দুর্ঘটনা সম্পর্কেও ও নিজেই জানিয়েছিল। প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়েছিল।' এর পাশাপাশি সাংসদ এও জানিয়েছেন যে, দুর্ঘটনার সময় তাঁর ছেলে কোনও ধরনের নেশা করে ছিল না, মেডিক্যাল রিপোর্টেও তার উল্লেখ রয়েছে। অন্ধ্রপ্রদেশের রাজ্যসভার সাংসদের কথায়, 'একটি মামলা রুজু হয়েছে। আমার ছেলের তিনটি শারীরিক পরীক্ষা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। তদন্ত চলছে। আমরা ছেলে তদন্তকারীদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে।'
নিহতের পরিবার অভিযোগ করেছে যে অভিযুক্তকে আড়াল করার জন্য সাংসদ তাঁর নিজের পরিচয় ব্যবহার করছেন। এই প্রসঙ্গে সাংসদ বলেছেন, 'এই ব্যাপারে কোনও কিছুই লুকানো হচ্ছে না। আমরাও আইনি প্রক্রিয়া এড়ানোর চেষ্টা করছি না। আইনের উপর আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে।'
from india https://ift.tt/CYebt8P
via IFTTT
Post a Comment
0 Comments
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'