Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা

<p><strong>রাঁচি :</strong> এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি করলেন আন্দোলনরত ছাত্ররা। চাকরি ও পরীক্ষা সংক্রান্ত অনিয়মের অভিযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এর পাশাপাশি শিক্ষার্থীরা কংগ্রেস ও জেএমএম-এর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন।</p> <p>সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ছাত্ররা দাবি জানিয়েছেন যে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যদি তাঁদের কথা না শোনেন, তবে কংগ্রেস যেন জেএমএম (JMM)-নেতৃত্বাধীন জোট থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। এর পাশাপাশি বিক্ষোভকারীরা শনিবার ঘোষণা করেছেন যে, তাঁরা ১৬ অগাস্ট সোরেন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করবেন। এছাড়া &lsquo;জেপিএসসি-জে<a title="এসএসসি" href="https://ift.tt/hDTvWQJ" data-type="interlinkingkeywords">এসএসসি</a> সংস্কার মঞ্চ&rsquo; জানিয়েছে যে, তারা ২০ অগাস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করবে।</p>

from india https://ift.tt/AyvO8bf
via IFTTT

Post a Comment

0 Comments