নয়াদিল্লি: NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ। দেশের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্য়াগ করেছেন ধর্মেন্দ্র প্রধানও। কিন্তু স্বপ্নভঙ্গ, হতাশা ঠেকানো যাচ্ছে না কিছুতেই। এবার মহারাষ্ট্রে আত্মঘাতী হলেন এক পড়ুয়া। NEET-এর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিলেন। মা-বাবার জন্য যে চিঠি লিখে গিয়েছেন তিনি, তা হৃদয়বিদারক। (NEET Aspirant)

মহারাষ্ট্রের বৈজাপুর তালুক থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানে আত্মঘাতী হয়েছে ১৯ বছর বয়সি সূরজ সুভাষ শিন্ডে আত্মঘাতী হয়েছেন বলে জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, পড়াশোনা নিয়ে অত্যন্ত মানসিক চাপ অনুভব করছিলেন সূরজ। ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন তিনি। সেই থেকেই চরম পদক্ষেপ করেছেন। (NEET Preparation)

আরও পড়ুন: Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে

NEET-এর প্রস্তুতি নিচ্ছিলেন সূরজ। বাড়ির উপরের তলার একটি ঘরেই পড়াশোনা করতেন তিনি। সেখানেই তিনি আত্মঘাতী হন বলে জানা যাচ্ছে। একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে ঘর থেকে, যাতে লেখা রয়েছে, ‘মা-বাবা, আমি দুঃখিত। পরের জন্মে অবশ্যই তোমাদের স্বপ্নপূরণ করব আমি। ডাক্তার হব আমি। নিজেদের যত্ন নিও। সুখে থেকো’।

পরিবারের লোকজন জানিয়েছেন, গ্রামে ধর্মীয় উৎসব চলছিল। বাড়ির অন্যরা সেই উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। দুপুরে বাড়ি ফিরে সূরজকে পাওয়া যাচ্ছিল না। বন্ধ ছিল তাঁর ফোন। এর পর উপরের তলার ঘরে ঝুলন্ত দেহ পাওয়া যায় সূরজের। সঙ্গে সঙ্গে বৈজাপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Gel Nail Polish: ক্যান্সার, বন্ধ্যাত্ব ডেকে আনছে জেল নেল পলিশ? নিষিদ্ধ হল ব্রিটেনে, উপাদান দেখে কেনার পরামর্শ চিকিৎসকদের

বিষয়টি সামনে আসতেই পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে চলছে তদন্ত। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

ডাক্তারি প্রবেশিকা NEET-কে ঘিরে গত কয়েক মাস ধরেই বিতর্ক। প্রতিবাদ, আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। তার পরও একাধিক জায়গা থেকে প্রশ্নফাঁসের ঘটনা সামনে এসেছে। পাশাপাশি, উঠে এসেছে ছাত্রছাত্রীদের মৃত্যুর খবরও। তবে সূরজ কেন নিজেকে শেষ করে দিলেন, তার সঠিক কারণ এখনও জানা যায়নি।

from india https://ift.tt/gsyf2V1
via IFTTT
0 Comments