Pappu Yadav : 'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি

নয়াদিল্লি : অভিনব উপায়ে অযোধ্যার রামমন্দিরে প্রণামী 'চুরির' ঘটনা তুলে ধরেছিলেন । গেরুয়া পোশাক পরে সংসদ ভবন চত্বরে 'মঞ্চস্থ' করেছিলেন বিশেষ পথনাটক। সেই নির্দল সাংসদ পাপ্পু যাদবকে লক্ষ্য করে এবার চটি ছুঁড়লেন এক ব্যক্তি। রবিবার নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করছিলেন সাংসদ। সেই সময় এই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সাংসদের অনুগামী এবং তাঁর হামলকারীর মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তাঁকে খুনের চেষ্টা করা হলেও তিনি ভয় পাবেন না বলে মন্তব্য করেন সাংসদ।

শুক্রবার আয়োজিত এক কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি, বিভিন্ন হিন্দু সংগঠন ও অন্যান্য মহলের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বিহারের পূর্ণিয়ার সাংসদ। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে বারাণসীতে তাঁর বিরুদ্ধে এবং সেই সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও ফৈজাবাদের (অযোধ্যা) সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই রবিবার সাংবাদিক বৈঠক করছিলেন পাপ্পু যাদব। সেই সময় এক ব্যক্তি তাঁর কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন যে, ওই সাংসদ ভগবান রামকে অপমান করেছেন। এরপরই ওই ব্যক্তি সাংসদের দিকে একটি চটি ছুঁড়ে মারেন এবং তারপর পূর্ণিয়ার সাংসদের সমর্থক ও হামলাকারীর মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত হামলাকারীর নাম সুমিত। ৩৪ বছর বয়স। তিনি উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা এবং গাজিয়াবাদে লোহার সামগ্রী তৈরির কারখানায় কাজ করেন। তাঁর বিরুদ্ধে আগে কোনও অপরাধমূলক রেকর্ড নেই। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সময় যাদবের বাসভবনের বাইরে পার্ক করা একটি এসইউভি (SUV)-তে হ্যাপি শর্মা নামের আরেক ব্যক্তি উপস্থিত ছিলেন। সূত্র মতে, শর্মা পুলিশকে জানিয়েছেন যে তাঁদের কাছে কোনও অস্ত্র ছিল না এবং তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নন। ওই দুই ব্যক্তি তদন্তকারীদের জানিয়েছেন যে তাঁরা সনাতনী এবং যাদবের সমর্থকদের কাছে হামলার শিকার হয়েছেন। তাঁরা সাংসদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। তদন্তকারীরা তাঁদের দাবির সত্যতা যাচাই করছেন এবং ঘটনার পিছনের উদ্দেশ্য খতিয়ে দেখছেন। পুলিশ এখনও কোনও এফআইআর দায়ের করেনি।

সাংসদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, সাংবাদিকের ছদ্মবেশে দু'জন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন যাদবকে লক্ষ্য করে চটি ছুঁড়ে মারেন এবং অন্যজনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। তাঁরা আরও জানান যে, পরে ওই দু'জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সংসদ চত্বরে আয়োজিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে রাহুল গান্ধী-সহ অন্যান্য সাংসদ যখন অনুদান বাক্সে অর্থ জমা করছিলেন, তখন গেরুয়া পোশাক পরিহিত রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব টাকা নিজের পকেটে ভরছিলেন—যার মাধ্যমে তিনি রাম মন্দিরে অভিযোগ ওঠা চুরির ঘটনা প্রতীকীভাবে তুলে ধরেন।

from india https://ift.tt/GuMRQ5V
via IFTTT

Post a Comment

0 Comments

FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI