Fact Check : আপনিও পেতে পারেন ১ ভরি সোনা, কেবল আধার কার্ড থাকলেই বিনামূল্যে এই সুবিধা দেবে সরকার ! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে প্রধানমন্ত্রীর এমনই এক ভিডিয়ো। যেখানে বলা হচ্ছে, স্বাধীনতা দিবসে এই নতুন স্কিম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে এবার মুখ খুলল সরকার।

কোথায় শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো
সম্প্রতি একটি ইনস্টাগ্রাম হ্য়ান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। যেখানে প্রধানমন্ত্রী মোদি বক্তব্য রাখছেন এরকম একটি ক্লিপ দেখতে পাবেন আপনি। এই ভিডিয়োয় মোদির পাশপাশি একজন মহিলা অ্যাঙ্করকেও দেখা যাচ্ছে ক্লিপে। যিনি বলছেন. আধার কার্ড থাকলেই বিনামূল্যে ১ ভরি সোনা পাবেন আপনি। তবে এই ধরনের ভিডিয়ো শেয়ার করার আগে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত। কারণ অনেক ক্ষেত্রেই সরকারি লোভনীয় স্কিমের নামে এই ধরনের ভিডিয়োতে প্রতারণার লিঙ্ক জুড়ে দেয় জালিয়াতরা। জেনে নিন, ভিডিয়োর বিষয়ে কী বলেছে সরকার।

ভাইরাল ভিডিয়ো নিয়ে কী বলছে PIB
ইতিমধ্য়েই এই ভিডিয়ো নজরে এসেছে সরকারি যাচাই সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB)। সোমবারই এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে PIB । প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বলা হয়েছে, এটা একটা ডিজিটালি কারসাজি করা ভিডিয়ো। প্রধানমন্ত্রী মোদি বা কেন্দ্রীয় সরকার ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে এরকম কোনও বিনামূল্যে এক ভরি সোনা দেওয়ার স্কিম লঞ্চ করেনি। তাই আধার কার্ড থাকলেই ফ্রিতে সোনা পাবেন, এরকম ভাবাটা পুরোপুরি ভুল।

কোন পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো
আসলে ‘indiamobileyojna’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে কারসাজি করা ভিডিয়োতে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, ''বন্ধু ১৫-২০ অগাস্ট আপনারা রেশন কার্ড আনুন'', বাকি কথাটা বলছেন অ্য়াঙ্কর।

আপনার চোখে সন্দেহজনক কিছু চোখে পড়লে কোথায় পাঠাবেন
কেন্দ্রীয় সরকারের বিষয়ে এই ধরনের কোনও সন্দেহজনক ফটো, ভিডিয়ো বা পোস্ট পেলে সরাসরি @PIBFactCheck-এ পাঠিয়ে দিন। সরকার আপনাকে সঠিক তথ্য় জানিয়ে দেবে।

এই বার্তা আপনি +91 8799711259 হোয়াটসঅ্যাপ নম্বরে ও factcheck@pib.gov.in. ইমেল আইডিতে পাঠাতে পারবেন। অতীতে এই ধরনের অনেক ভিডিয়ো বার্তার সঙ্গে লিঙ্ক জুড়ে দিয়েছে প্রতারকরা। যেখানে বেশি টাকার লোভে অনেকেই এই প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন। পরবর্তীকালে যার ফল ভুগতে হয়েছে আমাদের।

[tw]https://x.com/PIBFactCheck/status/2089245417712357694[/tw]

আরও পড়ুন : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

from india https://ift.tt/kLqBiav
via IFTTT
0 Comments