Rahul Gandhi Viral Photo : রাহুল গান্ধীর পাশে বসে মহিলা ও কিশোর কে ? বিজেপি সাংসদের পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

Giriraj Singh Post On Rahul Gandhi : রাহুল গান্ধীর ছুটি কাটানোর ছবি ঘিরে তোলপাড় পড়ে গেল নেট দুনিয়ায়। খোদ বিজেপি সাংসদ প্রশ্ন তুললেন এই ছবি নিয়ে। আসলে বোটে রাহুলের পাশে বসা মহিলা ও কিশোরের পরিচয় জানতে চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী। নিমেষে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি।

কী দেখা যাচ্ছে এই ছবিতে ?
ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে, পরনে নীল গেঞ্জির সঙ্গে কালো সানগ্লাস পরে বোটে বসে রয়েছেন রাহুল। মাথায় রয়েছে ধূসর রঙের টুপি। দেখে মনে হচ্ছে, ছুটি কাটানোর মেজাজে রয়েছেন কংগ্রেসের এই নেতা। পাশে বসে রয়েছে উজ্জ্বল নীল রঙের সুইমস্যুটে এক কিশোর ও স্কার্ফ দিয়ে মাথা-ঢাকা এক মহিলা। পিছনে নীল জলের স্রোতের হাওয়ায় গা ভাসাচ্ছেন 'কংগ্রেসের যুবরাজ'।

ছবি ঘিরে কী প্রশ্ন করেছেন বিজেপির সাংসদ
এই ছবি তুলে ধরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এক্স হ্যান্ডেলে বিজেপির এই সাংসদ লিখেছেন, ''রাহুলজি এই ছবিটা কোথাকার ? কবেকার ছবি, আর আপনার সঙ্গে কে কে রয়েছে ? আমার জানার কৌতূহল রইল।''

কেন রাহুল গান্ধীর ছবি নিয়ে এত জল্পনা সবার ?
এর আগে বহুবার রাহুল গান্ধীর বিদেশ ভ্রমণকে রাজনৈতিক হাতিয়ার করেছে বিজেপি। রাহুলের জুন থেকে জুলাই তিন সপ্তাহের বিদেশ ভ্রমণ এক সময় গেরুয়া ব্রিগেডের কাছে ছিল সমালোচনার বিষয়। তবে বিজেপি নেতার শেয়ার করা এই ছবি সেই ভ্রমণকালের কিনা তা নিয়ে কোনও বিষয় পরিষ্কার হয়নি।

[tw]https://x.com/girirajsinghbjp/status/2086708588538634317[/tw]

পাল্টা যা নিয়ে মুখ খুলেছে কংগ্রেস
বিজেপি সাংসদের এই পোস্ট নিয়ে পাল্টা মুখ খুলেছে কংগ্রেস। ছবির জল্পনা নিয়ে কংগ্রেসের তরফে বলা হয়েছে, ছবিতে দেখানো মহিলা ও তাঁর ছেলে আসলে রাহুল গান্ধীর বন্ধুর স্ত্রী ও সন্তান। পারিবারিক ট্রিপে ছুটি কাটাতে বেরিয়েছিলেন তারা। যদিও ওই ভ্রমণের ছবিতে রাহুলের বন্ধু ছিলেন না। এই বিষয়ে উত্তর দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত। এই ধরনের পোস্ট করার জন্য গিরিরাজ সিংয়ের সমালোচনা করেছেন তিনি। সুপ্রিয়া বলেছেন, এর পিছনে বিজেপি সাংসদের অসৎ উদ্দেশ্য ছিল।

তবে ছবির বিষয়ে মুখ খুলেছেন কংগ্রেসের সোশ্য়াল মিডিয়া ইনচার্জ অভি ডান্ডিয়া। তিনি জানিয়েছেন , এই ছবিটি টেক্সাসের লেক রে রবার্টসের ছবি। চাইলে গিরিরাজ সিং দেখে নিতে পারেন, ছবিটা আসল না নকল ? গিরিরাজের এই পোস্ট প্রসঙ্গে যুব কংগ্রেসের প্রাক্তন প্রধান শ্রীনিবাস বিভি বলেছেন, বুড়ো বয়সে কৌতূহল ভাল নয়... ভাল ডাক্তার দেখান।

আরও পড়ুন : এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

from india https://ift.tt/VEHRzkQ
via IFTTT

Post a Comment

0 Comments

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?