Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

নয়াদিল্লি : "বিজেপির নির্দেশে" গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের গ্রেফতারি নিয়ে এমনই অভিযোগ তুললেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ২০২৪ সালের দিল্লি জল বোর্ড দুর্নীতি মামলাটি "ভুয়া প্রমাণিত হবে" বলেও দাবি করেন তিনি। দিল্লি জল বোর্ডের টেন্ডার সংক্রান্ত দুর্নীতির অভিযোগে মঙ্গলবার জৈন গ্রেফতার হওয়ার পর কেজরিওয়াল এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। ২০২৪ সালে দায়ের করা একটি এফআইআর-এর সূত্র ধরে দিল্লির দুর্নীতি দমন ব্যুরো এই পদক্ষেপ গ্রহণ করেছে। এসিবি (ACB)-কে "বিজেপির নির্দেশে" পদক্ষেপ নেওয়ায় অভিযুক্ত করে কেজরিওয়াল বলেন, "মিথ্যা আবারও ফাঁস হয়ে যাবে"।

এক্স হ্যান্ডেলে আপ সুপ্রিমো লেখেন, "বিজেপির নির্দেশে সত্যেন্দ্র জৈনজি-কে আবারও গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগেই তাঁকে জেলে পাঠিয়ে যে চরম ভোগান্তির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তা সবারই মনে আছে। আগের মামলাটি ছিল সাজানো-গোছানো; এই মামলাটিও যে মিথ্যা প্রমাণিত হবে, তা নিশ্চিত। বিজেপির এই স্বৈরাচার আর কতদিন চলবে ? তারা নিজেদের খেয়ালখুশিমতো মিথ্যা অভিযোগে যাকে-তাকে জেলে পাঠিয়ে দেয়। জাতির সামনে তাদের মিথ্যাচার আবারও ফাঁস হবে ঠিকই, কিন্তু জেলে কাটানো সময় এবং যে মানসিক নির্যাতন তিনি সহ্য করেছেন, তার ক্ষতিপূরণ কে দেবে?"তাঁর সংযোজন, "বিজেপির পাপের ঘড়া এখন পূর্ণ হয়ে উপচে পড়েছে। তারা যতই দমন-পীড়ন চালাক না কেন, মোদি সরকারের পতন এখন নিশ্চিত। পুরো আম আদমি পার্টি এবং দেশের মানুষ সত্যেন্দ্র জৈনজির পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।"

তৎকালীন জলসম্পদ মন্ত্রী জৈন ছাড়াও আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন- ডিজেবি (DJB)-র প্রাক্তন সিইও উদিত প্রকাশ রাই এবং বোর্ডের প্রাক্তন চুক্তিভিত্তিক পরামর্শদাতা অঙ্কিত শ্রীবাস্তব। এসিবি (ACB)-র এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন ডিজেবি-র প্রাক্তন চুক্তিভিত্তিক পরামর্শদাতা অঙ্কিত শ্রীবাস্তব এবং বেসরকারি ব্যক্তি নগেন্দ্র যাদব, রাজা কুমার কুররা ও পঙ্কজ ভার্মা।

সত্যেন্দ্র জৈন-এর গ্রেফতারি প্রসঙ্গে আপ-এর প্রধান জাতীয় মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর বলেছেন, "সত্যেন্দ্র জৈন পাঞ্জাবে ‘আপ’ (AAP)-এর কো-ইনচার্জ। পাঞ্জাবে নির্বাচন আসন্ন, তাই বিজেপি আবারও তাদের বিভিন্ন সংস্থাকে সক্রিয় করে তুলেছে। পুরানো মামলাগুলির মতোই এই ক্ষেত্রেও আমরা নির্দোষ প্রমাণিত হয়ে অব্যাহতি পাব। কিন্তু নির্দোষ হওয়া সত্ত্বেও জেলে থাকার ফলে যে সময়টুকু নষ্ট হল, তার ক্ষতিপূরণ কে দেবে? বিজেপি আজ কোণঠাসা...।"

from india https://ift.tt/qTogSaJ
via IFTTT

Post a Comment

0 Comments