Sonia Gandhi Biography: ভারতে সনিয়া গাঁধীর আত্মজীবনী ছাপা হবে না, RSS-মোদির কথা আছে বলেই কি? ঠিক কী অভিযোগ?

নয়াদিল্লি: কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর বই প্রকাশ নিয়ে জটিলতা। Penguin Random House India-র তরফে বইটি প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার তারা জানিয়েছে, সনিয়ার আত্মজীবনী আর প্রকাশ করবে না তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারত-চিন সম্পর্ক নিয়ে তাঁর অবস্থান এবং সর্বোপরি বিজেপি-র অভিভাবক সংস্থা RSS-এর কাজকর্ম নিয়ে বইয়ে সনিয়া যা লিখেছেন, তা নিয়েই প্রকাশনা সংস্থার সঙ্গে সনিয়ার মতবিরোধ ঘটেছে বলে অভিযোগ সামনে আসছে। (Sonia Gandhi Book Controversy)

সনিয়ার আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’ নিয়ে রাজনৈতিক মহলে তো বটেই, বইপ্রেমীদের মধ্যেও কৌতূহল ছিল বেশ। সম্প্রতি সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা পোস্ট করেন রাহুল গাঁধীও। কিন্তু তার পর পরই জানা যায়, সনিয়াকে তাঁর আত্মজীবনী থেকে বেশ কিছু অংশ বাদ দিতে বলেছে Penguin, যাতে রাজি নন কংগ্রেসনেত্রী। সেই নিয়ে জল্পনার মধ্যেই শুক্রবার নিজেদের অবস্থান জানাল Penguin.

প্রকাশনা সংস্থার তরফে বিবৃতি জারি করে বলা হয়, ‘Penguin Random House India ভারতে Belonging-এর প্রকাশক নয়’। যদিও মতবিরোধ নিয়ে যে তথ্য সামনে আসছে, তা সত্য নয় বলে দাবি তাদের। বিবৃতিতে বলা হয়, ‘লেখিকা কিছু কাটছাঁট না করার দরুণ বইটি প্রকাশ করা হচ্ছে না, এই ধারণা সঠিক নয়। প্রকাশনা সংস্থা হিসেবে সত্যতা যাচাই করা এবং বইয়ের জন্য লেখকদের উপযুক্ত পরামর্শ দেওয়া আমাদের অধিকার এবং দায়িত্বও। বই প্রকাশের স্বাভাবিক পদ্ধতি এটি। আমরা বইটি প্রকাশে অত্যন্ত আন্তরিক এবং আগ্রহী ছিলাম’।

দিল্লি সূত্রে খবর, সনিয়ার তরফে যে পাণ্ডুলিপি জমা দেওয়া হয়, লিগাল স্ক্রুটিনির সময় তা নিয়ে গোল বাধে। বইয়ে বিভিন্ন সময় মোদির সঙ্গে আলাপ-আলোচনা, তাঁর চিন নীতি নিয়ে নিয়ে নিজের অবস্থান বইয়ে তুলে ধরেন সনিয়া। পাশাপাশি, RSS-এর কাজকর্ম নিয়েও নিজের মতামত জানান। Penguin-এর আইনি বিভাগ বইয়ের ওই সব অংশ বাদ দিতে এবং একাধিক জায়গায় পরিবর্তন ঘটাতে বলে। কিন্তু সনিয়া জানিয়ে দেন, খাতায়-কলমে নিজের জীবনের খুঁটিনাটি তুলে ধরেছেন তিনি। কারও কথায় নিজের জীবনীতে কাটছাঁট করবেন না। এতে লেখকের গল্প বলার পদ্ধতিতেই হস্তক্ষেপ করা হয়।

श्रीमती सोनिया गांधी जी की पुस्तक को लेकर मीडिया से वार्ता-

पत्रकार: सोनिया गांधी जी की एक जो बहुप्रतीक्षित बुक है, जो इंडिया में आने वाली थी, उसके प्रकाशन पर जो कंपनी है, उसने इंडिया में उसका प्रकाशन करने से इनकार कर दिया। किस तरह देखते हैं इस पूरे विवाद को?

जवाब: देखिए,… pic.twitter.com/hm1M58qUst
— Ashok Gehlot (@ashokgehlot51) <a href="https://ift.tt/gvye0zB 28, 2026

আরও পড়ুন: যাদবপুর-কাণ্ড ঘিরে টানাপোড়েনের মধ্যেই কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বেশ কিছু বছর ধরেই বইটি লিখছিলেন সনিয়া। যুদ্ধকালীন ইতালিতে জন্ম, রাজীগ গাঁধীর সঙ্গে আলাপ, ভারতে পদার্পণ এবং তার পর জীবনের গতিপথ বদলে যাওয়া, সবকিছু তুলে ধরেছেন তিনি। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, সাহিত্যিকদের সঙ্গেও শলা-পরামর্শ করেন। রীতিমতো গবেষণাও করেন তিনি। সনিয়ার দফতর এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে কংগ্রেস নেতা অশোক গহলৌত বলেন, “ভারতে বইটি প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই সরে দাঁড়াল প্রকাশনা সংস্থা। বই প্রকাশের দিন ক্ষণও ঘোষণা হয়ে গিয়েছিল। তার পরই এই খবর। ভারতে কেন বইটি প্রকাশিত হবে না? একধরনের চাপ আসছে। মোদিজী, চিন এবং RSS-তে নিয়ে কিছু লেখা হয়েছে বলেই। গণতন্ত্র কোথায় দেশে? বাক স্বাধীনতা নিষিদ্ধ করা হচ্ছে। অথচ RSS-এর মুখপত্র ‘Organiser’-এ UPA আমলে সনিয়া গাঁধীর নেতৃত্বাধীন জাতীয় উপদেষ্টা কমিটিকে দিমাগী নকশালদের ঘাঁটি বলা হয়। সেটাকে কী ভাবে দেখা হচ্ছে?”

पत्रकार: सर, आरएसएस के जो साप्ताहिक मुखपत्र है 'ऑर्गेनाइजर', उसने हाल ही में एक जो लेख छापा था उसमें जो यूपीए सरकार के समय जो सोनिया गांधी जी की अध्यक्षता में नेशनल एडवाइजरी कमेटी थी, उसको दिमागी नक्सल बताया है। उसको किस तरह देखते हैं आप?

जवाब: देखिए, वो मुझे लगता है वो खुद ही… pic.twitter.com/RSqAQ7cOQX
— Ashok Gehlot (@ashokgehlot51) <a href="https://ift.tt/0lJNQI4 28, 2026

আরও পড়ুন: ১০০০ ভিউ হলেই মিলবে ৬০ টাকা, চিনের বিলিবিলি কি ইউটিউবের বিকল্প হয়ে উঠবে?

ভারতে প্রকাশিত না হলেও, বিদেশে কোনও কাটছাঁট ছাড়াই প্রকাশিত হবে বইটি। ভারতে কেউ কিনতে চাইলে, বিদেশে নির্ধারিত মূল্যেই কিনতে হবে। আগামী ১০ নভেম্বর আন্তর্জাতিক বাজারে প্রকাশিত হবে সনিয়ার আত্মজীবনী। বিদেশে সনিয়ার বইটি প্রকাশ করছে Blanche Knopf and Alfred Knopf Sr. তাদের বক্তব্য, “সনিয়ার বইটি অত্যন্ত তথ্য়সমৃদ্ধ। বরাবর মিতভাষী যে সনিয়া, অত্যন্ত আন্তরিক এবং অকপট ভঙ্গিত নিজের জীবনের খুঁটিনাটি তুলে ধরেছেন তিনি। বইটি শুধু তাঁর ভবিষ্যৎই নয়, তাঁকে দত্তক নিয়েছে যে ভারত, তার ভবিষ্যৎকেও নতুন আকার দেবে।”

তবে এই গোটা ঘটনায় ফের একবার কেন্দ্রের দিকে আঙুল উঠতে শুরু করেছে। তাদের তরফেই Penguin-এর চাপসৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেস-সহ সমালোচকদের। এর আগে, প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণের জীবনী ‘Four Stars of Destiny’ বইটি প্রকাশ করা থেকেও পিছু হটে তারা। বইটিতে ২০২১ সালে গালওয়ানে ভারত-চিন সংঘর্ষ নিয়ে কিছু তথ্য তুলে ধরেছিলেন নরবণে। সেবারও বিস্তর ঝুটঝামেলা হয়। ২০১৩ সালের মুজফ্ফরনগর দাঙ্গা নিয়ে জো সাকোর লেখা ‘The Once and Future Riot’ বইটিও প্রকাশ করেনি তারা। বইয়ে ভারতের মানচিত্র বিকৃত করা হয়েছে বলে দাবি করে Penguin. যদিও জো-র বক্তব্য ছিল, "এসব অজুহাত মাত্র। ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জেরেই এই ধরনের বই প্রকাশ করা হচ্ছ। অত্যন্ত লজ্জাজনক বিষয়। হতে পারে চাপ আসছে ওদের উপর।"

from india https://ift.tt/Kc8mTB0
via IFTTT

Post a Comment

0 Comments