WhatsApp Review Mode : হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?

WhatsApp Disable Mode: সোমবার হঠাৎ করে বদলে গেল সোশ্যাল মিডিয়ার পরিস্থিতি। একের পর এক হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিল কাজ। বিশ্বের অনেক অ্যাকাউন্টের সঙ্গে ভারতেও হল একই সমস্যা। ব্যবহারকারীরা জানিয়েছেন, কিছু নোটিস না দিয়েই তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সেখানে অভিযোগ জানালে বলা হচ্ছে, রিভিউ মোডে রাখা হয়েছে তাদের অ্য়াকাউন্ট। ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে এই রিভিউ মোড।

কিছু না জানিয়েই এই কাজ
ইউজাররা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স-এ এসে জানিয়েছেন, আগাম কিছু না জানিয়েই তাদের অ্যাকাউন্ট ডিসাবল করে দেওয়া হয়েছে। ফলে এই সোশ্যাল মেসেজিং প্লাটফর্ম দিয়ে কিছু কাজ করতে পারছেন না তারা। হঠাৎ করে রিভিউ মোডে পাঠানো হয়েছে এই অ্যাকাউন্ট। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে এই খবর।

ঠিক কখন থেকে এই সমস্যা ?
সোমবার রাত ৮ টা নাগাদ প্রকাশ্য়ে আসে এই বিষযটি। যখন একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়, তাদের হোয়াটসঅ্যাপ কাজ করছে না। কিছু করতে গেলেই বলা হচ্ছে, অ্য়াকাউন্ট রিভিউ মোডে চলে গেছে। কিছু বললেই লেখা হচ্ছে, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি ও ডিভাইস ইনফো পরীক্ষা করে দেখা হচ্ছে। এই অ্যাকাউন্টগুলো হোয়াটসঅ্যাপের পরিষেবা আইন মেনে চলছে কিনা তা খতিয়ে দেখছে কোম্পানি। এই বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিভিউয়ের পর রেজাল্ট নোটিফাই করে দেওয়া হবে। এর পাশাপাশি হোয়টসঅ্যাপ একটা মেসেজ পাঠাচ্ছে, যেখানে লেখা থাকছে- কীভাবে আপনি দায়িত্বপূর্ণভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

এই বিষয়ে কী বলেছে হোয়াটসঅ্যাপ
এই বিষয়ে হোয়াটসঅ্য়াপের মুখপাত্র বলেছেন, ''সংস্থা বরাবর এই প্লাটফর্ম যাতে কেউ অপব্যবহার না করতে পারে সেদিকে নজর দিয়েছে। কিন্ত এটাও স্বীকার করছি, এই ধরনের ভুল হতেই পারে। আমরা অনেক সময় বহু অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছি অন্য ইউজারদের স্বার্থে। তারা যেন প্লাটফর্ম ঠিকমতো ব্যবহার করতে পারেন, সেই কারণেই এই কাজ করেছি আমরা।'' তবে কত অ্যাকাউন্টকে রিভিউ মোডে পাঠানো হয়েছে সেই বিষয়ে কিছু বলেনি সংস্থা।

from india https://ift.tt/CNQ8jEA
via IFTTT

Post a Comment

0 Comments

FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI