Akash Anand Dropped: ভাইপোকে দল থেকে বহিষ্কার করলেন মায়াবতী, বললেন, ‘পারিবারিক স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে’

লখনউ: ভাইপো আকাশ আনন্দকে এবার দল থেকে বের করে দিলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। জানালেন, আকাশ এখন ‘সম্পূর্ণ মুক্ত’। একদিন আগে আকাশের শ্বশুরমশাই অশোক সিদ্ধার্থকে রাজনীতি থেকে অবসর নিতে বলেছিলেন মায়াবতী। আকাশকে দলে রাখার ক্ষেত্রে অশোকের অবসর দাবি করেছিলেন তিনি। তার পর রাত পোহাতেই ভাইপোকে দল থেকে বহিষ্কার করলেন। (Mayawati Sacks Nephew)

উল্লেখযোগ্য বিষয় হল, মায়াবতীর দাবি মেনে রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নেন অশোক। আবেগঘন পোস্টে আজ সকালেই তিনি লেখেন, ‘দিদি (মায়াবতী), আপনার আদেশ আমার জন্য সবচেয়ে বড়। আপনার আদেশের সামনে সম্পর্ক, পরিবারও ক্ষুদ্র। রাজনীতিতে আপনিই আমার গুরু, আমার দিদি। আপনার জন্যই বিধান পরিষদ থেকে রাজ্যসভা পর্যন্ত পৌঁছতে পেরেছি। আপনি নিজে ত্যাগ এবং দয়ার মূর্তি। এখনই রাজনৈতিক এবং সামাজিক জীবন থেকে সন্ন্যাস নিলাম’। (Akash Anand Dropped)

BSP Chief Mayawati tweets, "Ashok Siddharth's decision to retire from politics is a good thing, just like the proverb 'Better late than never'.

She adds, "People say that if this decision had been taken much earlier, then B.S.P., Bahujan Samaj, and Bahujan Movement, as well as… pic.twitter.com/dJaOMaKZ8W
— ANI (@ANI) <a href="https://ift.tt/q4dwboA 10, 2026

আরও পড়ুন: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভে গ্রেফতারির নির্দেশ শুভেন্দুর, বললেন, ‘ওই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে’

আর এর ঠিক পরেই মায়াবতী জানান, কাশকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত সপ্তাহেই আকাশকে দলের জাতীয় সমন্বয়কারীর পদ থেকে সরানো হয়েছিল। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে মায়াবতী বলেন, “অনেক দেরিতে হলেও অশোক সিদ্ধার্থ আজ রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে সঠিক পদক্ষেপ করেছেন। আরও আগে নিলে বহুজন সমাজ পার্টি এবং আকাশ কে লাগাতার বিপদে পড়তে হতো না। বহুজন সমাজ পার্টি আম্বেদকরের নীতির অনুসারী। দলকে এগিয়ে নিয়ে যেতে হলে পারিবারিক স্বার্থ এবং পদের লালসার ঊর্ধ্বে উঠতে হবে। আজ আকাশকে দল থেকে পুরোপুরি মুক্ত করে দেওয়া হল।”

Former BSP MP Ashok Siddharth tweets, "Respected Sister, I wish to inform you that, for me, your command is greater than anything else in the world. Before your orders, my relationships, family, everything feels utterly insignificant. Under your guidance, for the past thirty-five… pic.twitter.com/JiEbTRYy1F
— IANS (@ians_india) <a href="https://ift.tt/fXtnbm7 10, 2026

আরও পড়ুন: প্রৌঢ়ের শরীর থেকে জ্যান্ত পাঁকাল মাছ বের করলেন ডাক্তাররা, সেঁধিয়ে ছিল তলপেটে

মায়াবতীর দাবি, দলের সাফল্যের চেয়ে পরিবারের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন আকাশ। ফলে দলে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে মায়াবতীর এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, উত্তরপ্রদেশের রাজনীতিতে ফের আগের ভূমিকায় ফিরতে চাইছেন মায়াবতী। পারিবারিক দ্বন্দ্ব-ঝামেলা সরিয়ে, দলকে ঐক্যবদ্ধ করতেি এমন পদক্ষেপ।

from india https://ift.tt/zwWbhVa
via IFTTT

Post a Comment

0 Comments