কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও প্রদ্য়োৎ সরকার, কলকাতা: তৃণমূলত্যাগী ২০ জন NCPI সাংসদের বক্তব্য জানতে চেয়ে, চিঠি দিয়েছিল লোকসভার সচিবালয়। আরও ৩ সপ্তাহ সময় চেয়ে, এবার, লোকসভার সচিবালয়কে চিঠি দিলেন NCPI সাংসদরা।কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, তিনি পিটিশনের উপযুক্ত জবাব প্রস্তুত করার প্রক্রিয়ায় রয়েছেন। পাল্টা কটাক্ষ করে মহুয়া মৈত্র বলছেন, যার জবাব আছে, সে তো ১ দিনেই দিতে পারবে।

[yt]https://youtu.be/JRn1s5hLyw0?si=H_vlWn0roMA16Ofz[/yt]

আরও পড়ুন, নিজের লোকসভা কেন্দ্রেই মহুয়া মৈত্রকে ঘিরে চোর স্লোগান, দেখানো হল কালো পতাকা

বিধানসভা ভোটে ভরাডুবির পরই বিদ্রোহ করেছিলেন।অজানা-অখ্য়াত দল NCPI-এর সঙ্গে মিশে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন NDA-কে সমর্থন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এক সারিতে NDA-র বৈঠকে বসছেন, নরেন্দ্র মোদি থেকে মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারীর সঙ্গে ব্রেকফাস্ট-লাঞ্চ করছেন, গল্প করছেন। কিন্তু, এখনও অবধি খাতায় কলমে লোকসভায় তৃণমূল সাংসদ হিসাবেই রয়ে গেছেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-কাকলি ঘোষ দস্তিদার সহ ২০ জন সাংসদ। পৃথক কোনও দলের স্বীকৃতি তাঁরা এখনও পাননি। এই পরিস্থিতিতে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-কাকলি ঘোষ দস্তিদার সহ ২০ জনেরই সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারের কাছ থেকে সুপ্রিম কোর্ট অবধি গেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এই প্রেক্ষাপটে তৃণমূলত্যাগী ২০ জন NCPI সাংসদের বক্তব্য জানতে চেয়ে, গত মঙ্গলবার চিঠি দিয়েছিল লোকসভার সচিবালয়। কিন্তু জবাব দিলেন না ২০ জন NCPI সাংসদ। আরও ৩ সপ্তাহ সময় চাইলেন তাঁরা।

সূত্রের খবর, আলাদা আলাদাভাবে চিঠি দিয়েছেন, প্রত্য়েক NCPI সাংসদ। প্রত্য়েকেই ৩ সপ্তাহ সময় চেয়েছেন। NCPI (বিদ্রোহী তৃণমূল সাংসদ) লোকসভার চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার বলেন,আমাদের কাছে যে নোটিসটা এসেছিল, ওটা একজন আধিকারিকের এবং আমরা তার উত্তরে আমাদের কাগজপত্র রেডি হয়নি বলে, ৩ সপ্তাহ সময় চেয়েছি।(বিদ্রোহী তৃণমূল সাংসদ) NCPI সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, এটা তো নেতৃত্ব ঠিক করেছে, তার ভিত্তিতে সবাই উত্তর দিয়েছে। আমিও দিয়েছি।

এবিপি আনন্দ - সময় চেয়েছেন...

উত্তর - হ্য়াঁ।... সময় তো চাইবই।

এবিপি আনন্দ - আপনি কি ইমেল করে পাঠালেন, না স্পিড পোস্টে পাঠালেন?

উত্তর - আমি ইমেল করে পাঠিয়েছি। দেখুন না কী হয়! পিছিয়ে যাওয়ার কোনও রাস্তাই নেই।

এবিপি আনন্দ - এরপর কী?

উত্তর - পরেরটা ভাবব, পরে আলোচনা হবে, তারপর বলব। নেতৃত্বরা কী সিদ্ধান্ত নেয় দেখা যাক...।

'কালীঘাট - তৃণমূল' সাংসদ মহুয়া মৈত্র বলেন, 'তারা গিয়ে NCPI, অস্বীকৃত পার্টিতে যোগ দিয়েছে, এবং সেখানে গিয়ে তারা, এখন তারা বলছিল যে, NDA-র সমর্থনে, আজকে প্রধানমন্ত্রীর সাথে ব্রেকফাস্ট খাচ্ছে, অমিত শাহর সাথে চায়ের আসরে বসেছে, তারা আজকে বাংলায় ঢুকুক না, তারা তো বলছিল, তাদের সবকিছু ঠিক আছে, তারা তো বিজেপি। এখন আমরা যখন কোর্টে গেছি, তখন ৭ দিনের মধ্য়ে জবাব দেওয়া উচিত ছিল।৭ দিনও কেন লাগবে! যার জবাব আছে, সে তো ১ দিনেই দিতে পারবে। এখন আবার সময় চাইছে।'

২৫ অগাস্ট, প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ ২০ জন NCPI সাংসদকে নোটিস ইস্য়ু করতে নির্দেশ দেয়। সেদিনই ২০ জন বিদ্রোহী সাংসদকে নোটিস পাঠিয়ে ৭ দিনের মধ্যে জবাব চায় লোকসভার সচিবালয়।কিন্তু জবাব দিতে আরও সময় চাইলেন ncpi সাংসদরা।বিধায়ক কুণাল ঘোষ বলেন, 'আপনি MP তো, আপনার নাম কী? আমার নাম? আমার ৩ দিন সময় চাইছি, ৩ দিন বাদে নাম বলব। আচ্ছা আচ্ছা, আপনার বাবার নাম কী? আমার কিন্তু ৭ দিন সময় চাই। তারপরে আমি আমার বাবার নাম বলব। আপনার ঠিকানা কী? আমার ১৫ দিন সময় চাই। তারপরে আমি ঠিকানা বলব।'

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'NCPI একটি আলাদা দল। তারা NDA-র অংশ। স্বাভাবিকভাবে তাদের দলের বিষয়ে বাইরে থেকে আমার মন্তব্য় করা মানায় না। এবার, ওঁরা কেন সময় নিয়েছেন, কী বিষয়ে এটা একান্তই তাদের দলের বিষয়।'২০ জন NCPI সাংসদ ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছেন। এদিকে, NCPI সাংসদদের নোটিস ইস্য়ু করে বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। ১৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে।

from india https://ift.tt/yWtdw1v
via IFTTT
0 Comments