মোটরবাইকে যাচ্ছিলেন দুই বন্ধু। দ্রুত গতিতে এসে তাঁদের পিষে দিল এলপিজি সিলিন্ডারবাহী একটি ট্রাক। শনিবার কানপুরের কল্যাণপুরে ঘটে দুর্ঘটনাটি। মৃতদের নাম সচিন বাল্মিকী (২৫) ও তাঁর বন্ধু সূরয (৩৫)। উভয়েই মাসওয়ানপুর-রাওয়ারপুরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার দিকে ওই দুইজন পানকির দিকে যাচ্ছিলেন। তখন এলপিজি সিলিন্ডারবাহী একটি ট্রাক তাঁদের মোটরবাইকটিকে ওভারটেক করার সময় সেটিতে ধাক্কা মারে। এতে মোটরবাইক আরোহী দু'জনই রাস্তায় ছিটকে পড়েন এবং ট্রাকের চাকার নীচে পিষ্ট হন। তাঁদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার (কল্যাণপুর) দিলীপ কুমার সিং।

দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যান বলে অভিযোগ। তবে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে পানকি খালের কাছে আটক করে। এসিপি জানিয়েছেন, ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

পুলিশ মোটরবাইক ও গাড়ির রেজিস্ট্রেশন তথ্যের সাহায্যে হতাহতদের শনাক্ত করে তাঁদের পরিবারকে বিষয়টি জানায়। ময়নাতদন্তের জন্য তাঁদের মৃতদেহ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির ভাই নীতিন জানান, পরিবারের সবার ছোট সচিন একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন এবং মাত্র তিন মাস আগেই তাঁর বিয়ে হয়েছিল। শুক্রবার সন্ধেয় সূরযেজ সঙ্গে পানকি যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন।

দুর্ঘটনার পর নিহতদের পরিবারের তরফে কল্যাণপুর থানায় ট্রাকচালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান এসএইচও কেশব কুমার তিওয়ারি। ঘটনায় আরও তদন্ত চলছে।

কী করে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ট্রাকটির কেমন গতি ছিল এবং মোটরবাইকটি কী করে এর চাকার নীচে চলে এল তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে কেরল থেকেও একটি ভয়াবহ দুর্ঘটনার খবর সামনে এসেছে। সেই পথ দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। তারা ছাত্র ছিল। কেরলের থ্রিশূর জেলায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তামিলনাড়ুর ওই আটজনের। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

কাইপামঙ্গলমের পানামবিক্কুনুর হাইওয়েতে পার্ক করা ছিল একটি লরি। সেখানে একটি লরির সঙ্গে ওই আটজনকে বহনকারী গাড়িটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে স্থানীয়রা, দমকলকর্মী এবং পুলিশ এসে গাড়ি থেকে তাদের বের করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি থ্রিশূর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। যারা মারা গেছে তারা ছাত্র বলে মনে হচ্ছে।

from india https://ift.tt/96Sy1nV
via IFTTT
0 Comments