Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগে অবমাননা নোটিস, নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের।

[yt]https://youtu.be/1jKuXSC07XY?si=fH7OIYjf7CiJB7lt[/yt]

আরও পড়ুন, পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২

আদালতে দেওয়া হলফনামায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব  উল্লেখ করে জানিয়েছেন, "গত ৯ অক্টোবর কেন্দ্রীয় সরকার যা নির্দেশ দিয়েছিল তা জেনেবুঝে আদালতের অসম্মান করা নয়। দিল্লিতে শান্তি বজায় রাখার উদ্দেশ্যেই এই সব নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।" ২০ জুলাই নিটে প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভে দিল্লিতে যা হয়েছিল, সেই বিষয়টিও ভাবাচ্ছিল প্রশাসনকে, হলফনামায় উল্লেখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের। গত ৯ অক্টোবর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিল কিছু পরিষেবা পুরোপুরি বন্ধ না রাখতে, যাতে মানুষের অসুবিধা না হয়।

দিল্লিতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল, আন্দোলনকারীদের অনেককেই আটক করা হয়েছিল। কিছু জায়গায় সাংবাদিকদের কাজ করতে দেওয়া হয়নি। পুলিশ শান্তিপূর্ণ জমায়েত থেকেও তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। শনিবারের দিল্লির ওই ঘটনার প্রেক্ষিতে, সোশাল মিডিয়ায় তাদের তরফে লেখা হয়েছিল, যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দিল্লি পুলিশের বর্বরতা লজ্জাজনক।

from india https://ift.tt/x03eWs6
via IFTTT

Post a Comment

0 Comments