নয়াদিল্লি : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন ২০০০ ও ৫০০ টাকার নোটের অনুমোদন দিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি ঘোষণা করছেন। ইংরাজি নিউজ চ্যানেল Times Now-এর এমনই একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সম্প্রতি। সত্যিটা কী ? এনিয়ে অনুসন্ধান চালায় 'দ্য ক্যুইন্ট'।

এই দাবি কি সত্যি ?

উত্তর হচ্ছে, না। এই ভিডিওটি বিভ্রান্তিমূলক। কারণ, এটি ২০১৬ সালের। সেই সময় প্রধানমন্ত্রী পুরাতন ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন। এর পাশাপাশি, বাজারে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট আনা হবে বলেও ঘোষণা করেন তিনি।

অনুসন্ধানে কী উঠে এল ?

ভাইরাল ভিডিওটির কিছু ফ্রেম গুগল রিভার্স ইমেজ সার্চ করে দেখে 'দ্য ক্যুইন্ট'। তাতে দেখা যায়, ২০১৬ সালের ৮ নভেম্বর Times Now-এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওয়, প্রধানমন্ত্রীকে নোট বাতিলের ঘোষণা করতে শোনা যাচ্ছে। এর পাশাপাশি তিনি পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার কথাও ঘোষণা করেন। এই ভিডিওর ফ্রেমের সঙ্গে ভাইরাল ভিডিওর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তাতেই বিষয়টি স্পষ্ট হয়।

এর পাশাপাশি 'দ্য ক্যুইন্ট'- এর তরফে কিওয়ার্ড সার্চ করা হয়। তাতে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইউটিউব চ্যানেলেও অরিজিনাল ভিডিওটি রয়েছে। সেই ভিডিওর ৩২:৩১ মিনিটের মাথায় প্রধানমন্ত্রী নতুন ২০০০ টাকার নতুন নোটের ঘোষণা করেন। ভাইরাল ভিডিওয় এই অংশটি রয়েছে।

২০১৬ সালে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ বক্তব্যের সম্প্রচার করে Times Now।

যদিও ২০১৬ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী যে ২০০০ টাকার নোটের কথা ঘোষণা করেছিলেন, তা ২০২৩ সালের মে মাসে আবার ফিরিয়েও নেওয়া হয়।

আরবিআইয়ের ২ ডিসেম্বরের প্রেস বিবৃতি অনুযায়ী, ২০০০ টাকার নোটের ৯৮.০৮ শতাংশ বাজার থেকে তুলে নেওয়া হয়েছে।

কী সিদ্ধান্তে পৌঁছানো গেল ?

২০১৬ সালে প্রধানমন্ত্রীর নোট বাতিলের ঘোষণার সঙ্গে সঙ্গে ২০০০ টাকার নতুন নোট ও ৫০০ টাকার নতুন ব্যাঙ্ক নোট ঘোষণাকে সম্প্রতি বলে শেয়ার করা হয়েছে। যা সর্বৈব মিথ্যা।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে the quint এবং শক্তি কালেক্টিভের (Fact Check : Old Announcement By PM Modi About ‘New’ ₹500 and ₹2000 Notes Viral As Recent) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

from india https://ift.tt/KyfNlwe
via IFTTT
0 Comments