নয়াদিল্লি: একটানা বৃষ্টির জেরে সিকিমের একাংশে ভয়াবহ ধস। গতকাল রাতের এই ঘটনায় বড়সড় ক্ষতির মুখে পশ্চিম সিকিমের ইয়ুকসাম-তাশিডিং বিধানসভা এলাকার রিম্বি গ্রাম। মাটির তলায় চাপা পড়েছে একাধিক বাড়ি ও সরকারি আবাসন। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই। রিম্বিতে ভয়াবহ ধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক্স পোস্ট করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। তিনি লিখেছেন, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্তরকম পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

[yt]https://youtu.be/IQCKZJhQ6sk?si=6QezhKKU4HWUnQsl[/yt]

আরও পড়ুন, "দাদা তোমার নাম ভাঙিয়ে বলছে", বরানগরের ব্যবসায়ীর কাছ থেকে দুর্গাপুজোর চাঁদা চেয়ে ‘হুমকি’, সজল বললেন..

from india https://ift.tt/hrFYHbT
via IFTTT
0 Comments