Cockroach Janta Party : 'BJP নেতারাও ভোটে হেরেছেন জ্ঞানেশ কুমারের জন্য', বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকেের

নয়াদিল্লি : 'দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসে'র প্রতিবেদন ঘিরে তোলপাড় চলছে সারা দেশে। এই আবহে মুখ্য় নির্বাচন কমিশনার পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার ডেডলাইনও বেঁধে দিয়েছে তারা। বিজেপি অবশ্য় এতে কোনও গুরুত্ব দেয়নি। এই আবহে বিস্ফোরক অভিযোগ করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর বক্তব্য, বিজেপি নেতাদের পরাজয়ের জন্যও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারই দায়ী।

একদিকে সৌরভ দাস, অন্যদিকে আশুতোষ রাঙ্কাকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন অভিজিৎ। জ্ঞানেশ কুমারের ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবিতে সরব হন তিনি। এর পাশাপাশি, যদি তা না হয় তাহলে যন্তর মন্তর ২.০-এর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সাংবাদির বৈঠক চলাকালীন তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কেন CEC-র পদত্যাগ চাইছেন। তাঁর উত্তরে CJP-র প্রতিষ্ঠাতা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য কঠোর পদক্ষেপের প্রয়োজন ছিল, পাশাপাশি তিনি স্পষ্ট করেন যে, তাঁর কাছে এটি সরকার বা বিরোধী দলের কোনও বিষয় ছিল না।

অভিজিৎ বলেন, "আমার মনে হয় যতক্ষণ না নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কারো ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। আমি ভোটে পরাজিত বিজেপি নেতাদেরও এটা বলতে চাই যে আপনারাও পরাজিত হয়েছেন এই জ্ঞানেশ কুমারের জন্য।"

from india https://ift.tt/nCjhzRZ
via IFTTT

Post a Comment

0 Comments

Cockroach Janta Party : 'BJP নেতারাও ভোটে হেরেছেন জ্ঞানেশ কুমারের জন্য', বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকেের