<p>ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ এমনই জোরালো আকারে হল যে উড়ে গিয়ে পড়লেন এক মোটর-বাইক আরোহী, উল্টে গেল একটি টোটো এবং আরও কয়েকটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে দুর্ঘটনার জেরে। পাঞ্জাবের লুধিয়ানার গুরুত্বপূর্ণ বাহাদুরকে রোডে এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতির একটি টাটা টিয়াগো ইভি হঠাৎ করেই একাধিক যানবাহনকে-একটি সাইকেল, একটি স্কুটার, একটি মোটর বাইকে এবং দু'টি ই-রিকশ (টোটো)-কে ধাক্কা মারে। দুর্ঘটনায় পাঁচজন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট গাড়ি চালকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পুলিশ । ভয়াবহ এই ঘটনা ধরা পড়েছে সি সি টিভি ফুটেজে। গতকাল ঘটে দুর্ঘটনাটি।</p>
<p>ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাটি ঘটার ঠিক আগে- বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে- বাহাদুরকে রোডে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছিল। হঠাৎই দ্রুত গতিতে ছুটে আসা একটি 'টিয়াগো ইভি' গাড়ি এক মোটর বাইকে আরোহী ও এক সাইকেল আরোহীকে সরাসরি ধাক্কা মারে।</p>
from india https://ift.tt/fAhkKR1
via IFTTT
0 Comments