Delhi Police: যন্তরমন্তরে মহিলাদের শ্লীলতাহানি? কাঠগড়ায় দিল্লি পুলিশ, প্রথমে অভিযোগ না নেওয়ার অভিযোগ, সরব রাহুল গাঁধী, ককরোচ জনতা পার্টি

নয়াদিল্লি: যন্তরমন্তরে মেয়েদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। মহিলা সাংবাদিককে যৌন নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সেই নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব চাইলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। শুধু রাহুলই নন, আন্দোলনরত মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, শ্লীলতাহানির অভিযোগ তুলল ককরোচ জনতা পার্টি, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনও। তিন মহিলা সাংবাদিকও পুলিশের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলেছেন।  (Jantar Mandar Harassment Allegations)

SIR নিয়ে ভূরি ভূরি অনিয়মের অভিযোগ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। ককরোচ জনতা পার্টির ডাকে মুম্বইয়ে যেমন বিরাট জনসমাবেশ চোখে পড়েছে, তেমনই দিল্লির যন্তরমন্তরেও প্রতিবাদে শামিল হন বহু মানুষ। সেখানেই পুলিশের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, এমনকি শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। (Delhi Police)

বিষয়টি সামনে আসতেই সরব হয়েছেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘যন্তরমন্তরে পুলিশের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলেছেন এক মহিলা সাংবাদিক। ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন সাংবাদিকরা, যাতে এফআইআর টুকু অন্তত দায়ের করা যায়। অথচ এখনও পর্যন্ত তা হয়নি। যন্তরমন্তরে শত শত মানুষকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রতিবাদী মহিলারা অভব্য আচরণের অভিযোগ তুলছেন। ক্য়ামেরা পর্যন্ত কেড়ে নেওয়া হয়। টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় সাংবাদিকদের’।

जंतर-मंतर पर एक महिला पत्रकार ने एक पुलिस अधिकारी पर बदसलूकी का आरोप लगाया है।

घंटों से सैकड़ों पत्रकार सिर्फ़ इतनी माँग लेकर बैठे हैं कि FIR दर्ज कर ली जाए। ये तो पुलिस का बुनियादी काम है न? वो भी नहीं किया।

आज ही जंतर-मंतर पर सैकड़ों लोग हिरासत में लिए गए। महिला… https://t.co/vYjsTtrrAH
— Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://ift.tt/SKbWBkX 3, 2026

আরও পড়ুন: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ

রাহুল আরও লেখেন, ‘এটাই প্রথম বার নয়–আগেও ভিডিও-প্রমাণ মিলেছে, যেখানে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করতে দেখা গিয়েছে পুলিশকে। সত্যাগ্রহে যোগ দিতে গিয়ে দিল্লির মহিলা, ছাত্রীরা আতঙ্কিত। তাঁদের নিরাপত্তা দেওয়ার কথা যে পুলিশের, তারাই গায়ে হাত তুলছে। আর সরকার এক জন মহিলার অভিযোগ নিতেও ভয় পাচ্ছে। কাকে বাঁচাচ্ছে ওরা? দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অধীন। আপনাকে এর জবাব দিতে হবে’।

ককরোচ জনতা পার্টি, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-ও একই অভিযোগ তুলেছে। অভিজিৎ দীপকের কথায়, ‘এক মহিলা সাংবাদিক ফোন করেছিলেন। জানালেন, এসিপি বিবেক ভগত তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছেন, অশালীন ভাবে স্পর্শ করেছেন তাঁকে। তিনি অভিযোগ দায়েরের চেষ্টা করেন। কিন্তু পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। ডিসিপি কেন এসিপি বিবেক ভগৎকে আড়াল করছেন? ডিসিপি সচিন শর্মা কি অমিত শাহের ব্লু আইড বয়?’

Just got a call from a female ind journalist. She said ACP Vivek Bhagat misbehaved with her & touched her inappropriately. She tried to file a complaint, the police refused it.

Why is the local DCP trying to protect ACP Vivek Bhagat? Is that DCP Sachin Sharma, Amit Shah’s…
— Abhijeet Dipke (@abhijeet_dipke) <a href="https://ift.tt/kgBE1tG 3, 2026

আরও পড়ুন: রাজনীতিতে পা রাখলেন প্রাক্তন CBI ডিরেক্টর, সর্বজন সনাতন পার্টির দায়িত্ব গ্রহণ করলেন, কাশী থেকে বড় ঘোষণা

On 03-10-26, during the protest in New Delhi area, while being in law and order situation, allegations of sexual harassment were made by three female journalists against police officers. New Delhi District has received their complaints and the same are transferred to Crime Branch for fair and impartial enquiry. @PTI_News @ANI #DPUpdates
— Delhi Police (@DelhiPolice) <a href="https://ift.tt/DPIcY0Q 4, 2026

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস লেখেন, ‘ভয়ঙ্কর ঘটনা! দিল্লি পুলিশ এসিপি ভগৎকে আড়াল করছে কেন? আমরা মিহলা সাংবাদিকের পাশে আছি। ওঁর বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। এফআইআর নিত হবে, সাসপেন্ড করতে হবে ওঁকে’।

AISA-র তরফে বিবৃতি প্রকাশ করে দাবি করা হয় যে, আন্দোলনে যোগ দেওয়া মহিলা, সাংবাদিক, আইনজীবীদের সঙ্গেও অভব্য আচরণ করেছে পুলিশ। তাদের বক্তব্য, ‘একাধিক মহিলা শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন পুরুষ পুলিশকর্মীদের বিরুদ্ধে। মহিলাদের নিরাপত্তা দেওয়ার কথা যে পুলিশের, তারা ভিড়টুকুও সামলাতে পারছে না। পুরুষ পুলিশকর্মীরা প্রকাশ্য়ে মহিলাদের গালিগালাজও করছেন’।

গোটা ঘটনায় বিতর্ক চরমে ওঠায় শেষ পর্যন্ত বিবৃতি দেয় দিল্লি পুলিশ। তারা জানায়, পুলিশের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে যৌন নিগ্রহের অভিযোগ সামনে এসেছে। নিউ দিল্লি জেলা পুলিশ অভিযোগ গ্রহণ করা হচ্ছে। নিরপেক্ষ তদন্তের জন্য সেটি পাঠানো হচ্ছে অপরাধ দমন শাখায়।

from india https://ift.tt/tdVE6D5
via IFTTT

Post a Comment

0 Comments