Bihar News: আমলা দম্পতির বসতবাড়ি এবং পৈতৃক ভিটেয় ভিজিল্যান্সের হানা, নগদ ছাড়াও মিলল বিলাসবহুল ঘড়ির সম্ভার
বিহার : বিহারের এক আমলা দম্পতির একাধিক আস্তানায় হানা দিয়েছিল ভিজিল্যান্স বিভাগ। আর এই হানাতেই উদ্ধার হয়েছে প্রচুর সম্পত্তি যার ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যায়নি। ১ কোটি টাকা নগদ, গয়না, সম্পত্তির কাগজপত্র, বিলাসবহুল ঘড়ি - এইসব জিনিস উদ্ধার করেছে ভিজিল্যান্স বিভাগ। বিহারের পাটনার অ্যাডিশনাল ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার দিবাকর এবং তাঁর স্ত্রী কুমারী সুইটি, যিনি দানাপুর জেলার সাব-রেজিস্টার - এই দু'জনের আস্তানায় সোমবার হানা দিয়েছিল ভিজিল্যান্স বিভাগ। সম্পত্তির অসঙ্গতির হদিশ পেয়েই এই অভিযান চালানো হয়েছে।
ক্যাম্পে ঢুকে আচমকাই এলোপাথাড়ি গুলি CISF জওয়ানের, নিহত তাঁরই চার সহকর্মী, কী ঘটেছে কাঠুয়াতে ?
Look closely at these photos.
That’s ₹80 Lakh in cash, 48 luxury watches, and ₹52 Lakh in gold seized from a bureaucrat couple in Bihar.
Meanwhile, a Swiggy delivery guy rides through torrential rain and 40°C heat for 14 hours just to earn ₹700. One sweats blood for honest… pic.twitter.com/uovUwS8L2r
— Major Madhan Kumar (Retd)🇮🇳 (@major_madhan) <a href="https://ift.tt/nk1zpdG 30, 2026
বিহার ভিজিল্যান্স ব্যুরোর টিম পাটনা এবং বেগুসরাইয়ের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, সম্পত্তি সংক্রান্ত নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নিয়োগ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য ও নগদ টাকা এবং গয়না উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া নগদের পরিমাণ গোনার জন্য টাকা গোনার মেশিনও আনা হয়েছে। ভিজিল্যান্স বিভাগের আরেকটি দল নগদ টাকা, গয়না এবং অন্যান্য নথির যাচাই করেছে দেখেছে। এই অভিযানের সময়, ভিজিল্যান্স বিভাগের ডিআইজি পর্যন্ত উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। নগদ এবং সোনার গয়না মিলিয়ে - মোট কত টাকার জিনিস উদ্ধার হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্ত শেষ হলে তথ্য পেশ করা হবে বলে জানিয়েছে ভিজিল্যান্স বিভাগ। আমলা দম্পতির পাটনার বাড়ি ছাড়াও বেগুসরাইতে তাঁদের পৈতৃক বাড়িতেও অভিযান চালানো হয়েছে। ১ কোটির বেশি পরিমাণ নগদ টাকা, গয়না এবং বিলাসবহুল ঘড়ি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, এইসব বিলাসবহুল ঘড়ির দাম কোটি টাকার বেশি।
পাটনার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৭০ লক্ষ টাকা নগদ, ৪৮টি ঘড়ি, যার দাম ৬ লক্ষ টাকা। বেগুসরাই থেকে উদ্ধার হয়েছে ৯ লক্ষ টাকা নগদ এবং তার সঙ্গে মিলেছে সোনা ও রুপোর গয়না। জমি এবং নিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার করা হয়েছে এই দুই জায়গা থেকে।
from india https://ift.tt/lthsyRo
via IFTTT
Post a Comment
0 Comments