Umar Khalid Bail Plea: উমর খালিদ, শার্জিল ইমামের জামিনের আর্জি খারিজ আবারও, ছ’বছর ধরে জেলবন্দি, চার্জ গঠন হয়নি আজও

নয়াদিল্লি: আবারও উমর খালিদ এবং শার্জিল ইমামের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। এই নিয়ে তৃতীয় বার উমরের জামিনের আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি প্রতিভা এম সিংহ এবং বিচারপতি দীনেশ ভট্টের বেঞ্চ জানিয়েছে, জানুয়ারি মাসে উমর এবং শার্জিলের জামিনের আর্জি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল, এক বছর পর ফের আবেদন জানাতে। পাশাপাশি, সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পর তাঁরা জামিনের আর্জি জানাতে পারবেন বলে জানিয়েছিল শীর্ষ আদালত। (Umar Khalid-Sharjeel Imam)

বুধবার উমর এবং শার্জিলের জামিনের আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। জানানো হয়, শীর্ষ আদালতের বেঁধে দেওয়া দু’টি শর্তের একটিও পূরণ হয়নি এখনও পর্যন্ত। এই মুহূর্তে তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করা হলে, তা সুপ্রিম কোর্টের রায় সংশোধনের সমান। হাইকোর্টের  সেই ক্ষমতা নেই। ট্রায়াল কোর্টে জামিনের আর্জি খারিজ হওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন উমর এবং শার্জিল। (Umar Khalid Bail Plea)

আরও পড়ুন: ‘SIR বেআইনি, নতুন করে ব্যালটে ভোট হোক’, বলছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী, সমালোচনা সুপ্রিম কোর্টেরও

এদিন শুনানি চলাকালীন বিচারপতিরা জানান, তাঁরা বিচারবিভাগীয় শৃঙ্খলা মেনে চলতে বাধ্য। অন্য দুই অভিযুক্ত তসলিম আহমেদ এবং আব্দুল খালিদ সইফির কথাও উল্লেখ করেন বিচারপতিরা। তসলিম এবং সইফির অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। UAPA আইনের আওতায় জামিন সংক্রান্ত ভিন্ন অবস্থানের ভিত্তিতে জামিন মঞ্জুর হয় তাঁদের। কিন্তু উমর এবং শার্জিল নিজেদের খালিদ এবং সইফির সঙ্গে তুলনা করতে পারেন না বলে এদিন জানায় হাইকোর্ট।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে যে দাঙ্গা বাধে, সেই নিয়ে বৃহত্তর ষড়যন্ত্র রচনার দায়ে গ্রেফতার করা হয় উমর এবং শার্জিলকে। সেই থেকে জেলবন্দি রয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত বিচার প্রক্রিয়াও শুরু হয়নি তাঁদের। এর আগে, ২০২২ সালের অক্টোবর এবং ২০২৫ সালের সেপ্টেম্বর মাসেও দিল্লি হাইকোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন উমর। সেবারও তাঁর আর্জি খারিজ হয়ে যায়। হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখে সুপ্রিম কোর্টও।

আরও পড়ুন: পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন

নয় নয় করে দীর্ঘ ছ’বছরের বেশি সময় ধরে জেলবন্দি উমর এবং শার্জিল। চলতি বছরের ৫ জানুয়ারি তাঁদের জামিনের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্টও। যদিও একই মামলায় অভিযুক্ত অন্য পাঁচ জনের জামিন মঞ্জুর হয়। সেই সময় শীর্ষ আদালত জানিয়েছিল, উমর এবং শামিলের বিরুদ্ধে যে ধরনেরর অপরাধমূলক কাজকর্মে শামিল হওয়ার অভিযোগ, তা বাকিদের তুলনায় গুরুতর। এর পর মে মাসে যদিও জানুয়ারি মাসের ওই সিদ্ধান্ত নিয়েই সংশয় প্রকাশ করে শীর্ষ আদালতের অন্য একটি বেঞ্চ। দুই পৃথক বেঞ্চের ভিন্ন ভিন্ন অবস্থানকে সামনে রেখেই জামিনের আর্জি জানান উমর এবং শার্জিল। দুই পৃথক বেঞ্চের ভিন্ন ভিন্ন অবস্থানের নিষ্পত্তি হয়নি এখনও পর্যন্ত। বৃহত্তর বেঞ্চে পাঠানোর বিষয়টিও ঝুলে রয়েছে।

দীর্ঘ সময় এভাবে উমর এবং শার্জিলকে বন্দি রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজকর্মী থেকে আইন বিশেষজ্ঞরা। কারণ ছ’বছরের বেশি সময় বন্দি রাখা হলেও, এখনও পর্যন্ত তাঁদের বিরুদ্ধে চার্জ পর্যন্ত গঠন করা হয়নি। চার্জ গঠনের পরই বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে। তার পর জবানবন্দি নেওয়া হবে সাক্ষীদের। তাই বিনা বিচারে এত দীর্ঘ সময় তাঁদের বন্দি করে রাখা নিয়ে প্রশ্ন উঠছে।

from india https://ift.tt/F8HZGrC
via IFTTT

Post a Comment

0 Comments