Gujrat News: ভিড়ের সুযোগে দোকানেই মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, 'উচিত শিক্ষা' দিলেন আক্রান্ত

গুজরাত : পরিবারের সঙ্গে জামাকাপড় কিনতে গিয়েছিলেন এক মহিলা। আর সেই পোশাকের দোকনেই হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। এমনই অভিযোগ উঠেছে। গুজরাতের জুনাগড়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। জুনাগড়ের মঙ্গনাথ রোডে 'দুলহন' নামের একটি দোকানে পরিবারের সদস্যদের সঙ্গে জামাকাপড় কিনতে গিয়েছিলেন এক মহিলা। অভিযোগ, ওই পোশাকের দোকানের এক কর্মী মহিলার সঙ্গে অভব্য আচরণ করেছে। অভিযুক্ত কর্মীর নাম ওয়াসিম ইব্রাহিম সিদা বলে জানা গিয়েছে।

ভারতীয় সেনার হাতে খতম কুখ্যাত লস্কর জঙ্গি, একসময় যুক্ত ছিল পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ দলে

তবে হেনস্থার শিকার হওয়ার পর অভিযুক্তকে মোটেই ছেড়ে দেননি ওই মহিলা। বরং তিনি এবং তাঁর পরিবারের আরেক মহিলা মিলে হাতেনাতে পাকড়াও করেন দোকানের অভিযুক্ত কর্মীকে। তারপর আক্রাত মহিলার এক আত্মীয়, তিনিও মহিলা, ওই অভিযুক্ত কর্মীকে বারবার চড় মারতে থাকেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মহিলার বারংবার চড়-থাপ্পড় মারা দেখে বোঝা গিয়েছে যে, ঠিক কতটা রেগে গিয়েছিলেন তিনি। দোকানে থাকা আশপাশের বাকি গ্রাহক এবং অন্যান্য কর্মীদের সামনেই অভিযুক্তকে নাগাড়ে চড়-থাপ্পড় মারা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই বলেছেন, 'যেমন কর্ম, তেমন ফল।' মহিলা যে অভিযুক্তকে হাতেনাতে 'উচিত শিক্ষা' দিয়েছেন, তা সমর্থন করেছেন অনেকেই। আবার অনেকে বলেছেন পুলিশ যেন এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়, সেদিকেও নজর দেওয়া উচিত।

৪ সহকর্মীর উপর কেন গুলি চালিয়েছেন CISF জওয়ান ? কী নিয়ে বচসা হয়েছিল তাঁদের মধ্যে ?

জানা গিয়েছে, এখানেই থামেননি ওই মহিলা। স্থানীয় থানায় গিয়ে অভিযুক্তর বিরুদ্ধে অফিশিয়াল ভাবে অভিযোগও দায়ের করেছেন তিনি। সামনেই নবরাত্রি। তারপর দীপাবলি। ফলে জামাকাপড়ের দোকানে এখন গ্রাহকদের ভিড় থাকবে সেটা স্বাভাবিক। সেখানে ভিড়ের সুযোগ নিয়ে যদি কেউ ক্রেতার সঙ্গে অভব্য আচরণ করে, তাহলে সত্যিই তা উদ্বেগের বিষয়। জুনাগড়ের এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে যেন দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর পাশাপাশি বাজার এলাকায় বিভিন্ন দোকানে ভিড় থাকা অবস্থায় কোনও বিপদ, অঘটন ঘটে গেলে যেন পুলিশের থেকে দ্রুত সাহায্য পাওয়া যায়, পুলিশের যেন কড়া নজরদারি থাকে, যাতে নিরাপদে মহিলারা কেনাকাটা করতে পারেন, সেই বিষয়েও আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

from india https://ift.tt/szeKTZa
via IFTTT

Post a Comment

0 Comments

Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা