Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনে হঠাৎ বুকে ব্যথা, বেঘোরে মৃত্যু এক ব্যক্তির, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পথে নেমেছিলেন

মুম্বই: ‘ভোটচুরি’র বিরুদ্ধে পথে নেমে বেঘোরে মৃত্য়ু। আন্দোলন চলাকালীন হঠাৎ বুকে ব্যথা। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ৭৫ বছর বয়সি বৃদ্ধের। প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিতে এসেছিলেন ওই বৃদ্ধ। আন্দোলনস্থলেই হঠাৎ বুকে ব্যথা শুরু হয় বলে জানা গিয়েছে। (Man Dies at CJP Protest Site)

মহারাষ্ট্রের ঠাণের বাসিন্দা গোপালকৃষ্ণ সুবাইয়া পিল্লাই। দোস্তি কাউন্টির নিবাসী তিনি। ৩০ কিলোমিটার পথ পেরিয়ে শুক্রবার বিকেল ৪.৩০টে নাগাদ শিবাজী পার্কের আন্দোলনস্থলে পৌঁছন। এর আধ ঘণ্টা পরই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন গোপালকৃষ্ণ। শিবাজী পার্ক সংলগ্ন ‘সুশ্রুত হাসপাতালে’ ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন থাকাকালীনই মারা যান তিনি। তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গিয়েছে। (Cockroach Janta Party)

আরও পড়ুন: ককরোচ জনতা পার্টির আন্দোলনে হঠাৎ বুকে ব্যথা, বেঘোরে মৃত্যু এক ব্যক্তির, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পথে নেমেছিলেন

SIR নিয়ে বিতর্কে উত্তাল গোটা দেশ। বেআইনি ভাবে ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার পাশাপাশি, ‘ভোটচুরি’র মাধ্য়মে একটি রাজনৈতিক দলকে সুবিধে করে দেওয়ার অভিযোগ উঠছে। বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা এই মুহূর্তে আতসকাচের নীচে। তাঁর পদত্যাগের দাবিতে পথে নেমেছে ককরোচ জনতা পার্টি, বিরোধী রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষও।

স্বতঃস্ফূর্ত সেই আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন গোপালকৃষ্ণও। কিন্তু আন্দোলনস্থল থেকে আর বাড়ি ফেরা হল না তাঁর। পুলিশ জানিয়েছে, আদতে কেরলের বাসিন্দা তিনি। তবে পুণেতা বাস করছিলেন। আন্দোলনস্থলে বুকে ব্যথা অনুভব করছেন বলে জানান বন্ধুকে। সেই বন্ধুই হাসপাতালে ভর্তি করেন তাঁকে। পুলিশের তরফেও গোপালকৃষ্ণকে CPR দেওয়ার চেষ্টা হয় বলে জানা গিয়েছে। তবে শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না

ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, একটি বেঞ্চে শোওয়ানো হয়েছে গোপালকৃষ্ণকে। মাথার কাছে কয়েক জন হাওয়া করছেন। হাত এবং পায়ের তালু ঘষে দিচ্ছেন কয়েক জন। পুলিশের কয়েকজনও উপস্থিত ছিলেন সেখানে। একজন CPR দিচ্ছিলেন গোপালকৃষ্ণকে।

এই ঘটনায় দুর্ঘটনাবশত মৃত্যুর রিপোর্ট জমা পড়েছে। পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। গোপালকৃষ্ণের পরিবারের তরফে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ তোলা হয়নি, কিছু নিয়ে আপত্তিও তোলা হয়নি।

গতকাল মুম্বইয়ের শিবাজী পার্কে ককরোচ জনতা পার্টির আন্দোলনে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। পুলিশের তরফে জমায়েতের অনুমতি দেওয়া হয়নি। তার পরও কাতারে কাতারে মানুষ ভিড় করেন সেখানে। রাজনৈতিক কর্মী থেকে সাধারণ নাগরিক, বলিউড তারকারাও আন্দোলনে শামিল হন।

from india https://ift.tt/8agKuiG
via IFTTT

Post a Comment

0 Comments

Guwahati News: নাইট ক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, কাঠগড়ায় মহিলা-পুরুষ বাউন্সাররা