ফের দেশকে গর্বিত করলেন লভলিনা বরগোহাঁই। এশিয়ান গেমস ২০২৬-এ চিনের বাও জিয়ি-কে হারিয়ে জিতে নিলেন সোনা। অব্যাহত ভারতের পদক-জয়। এই জয়ের সঙ্গে সঙ্গে ভারতের মহিলা বক্সিংয়ের ইতিহাসেও অনন্য কৃতিত্ব গড়ে ফেললেন লভলিনা। তিনিই একমাত্র ভারতীয় মহিলা বক্সার যিনি সোনা ও রুপোর পদক জিতলেন এই ইভেন্টে। মেরি কম ছিলেন একমাত্র ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসের বক্সিংয়ে দু'টি পদক-২০১০ সালে ব্রোঞ্জ ও ২০১৪ সালে সোনা জিতেছিলেন। ২০২২ সালে এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন লভলিনা।

Indian boxer Lovlina Borgohain wins a gold medal in the women's 75kg category at the Asian Games 2026 in Aichi-Nagoya, Japan pic.twitter.com/LpXdBLkss7

— ANI (@ANI) <a href="https://ift.tt/tmEYMIp 2, 2026

সেমিফাইনাল ও ফাইনাল, উভয় ম্যাচেই লভলিনা ধীর গতিতে শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজের ছন্দ খুঁজে নিয়েছেন। সেমিফাইনালে তিনি দুর্দান্তভাবে লড়াই শেষ করেন এবং কাজাখ বক্সারকে পরাস্ত করে ফাইনালে জায়গা করে নেন। তবে স্বর্ণপদকের লড়াইয়ের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। আক্রমণাত্মক মেজাজে থাকা বাও জিয়ির বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে থাকার জন্য লভলিনা ‘ক্লিনচ’ (প্রতিপক্ষকে জড়িয়ে ধরা)-এর কৌশল নেন, সঠিক মুহূর্তের অপেক্ষা করেন এবং কৌশলী পাল্টা আঘাত হানেন। শেষ পর্যন্ত লভলিনা এতটাই পয়েন্টের ব্যবধানে এগিয়ে যান যে, তিনি কৌশলে বাওকে এড়িয়ে লড়াইয়ের বাকি সময়টুকু কাটিয়ে দিয়ে স্বর্ণপদক জয়ের পথে এগিয়ে যেতে সক্ষম হন। সর্বসম্মত সিদ্ধান্তে মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে জয়ী হলেন লাভলিনা।

এশিয়ান গেমসে নিজের দ্বিতীয় পদক জয়ী লভলিনা বরগোঁহাই হলেন অসমের গোলাঘাট জেলার বারোমুখিয়া গ্রাম থেকে উঠে আসা একজন ভারতীয় বক্সার। ১৯৯৭ সালের ২ অক্টোবর জন্মগ্রহণকারী লভলিনা শুরুতে তাঁর যমজ বোনদের দেখাদেখি কিকবক্সিং শুরু করেছিলেন। পরবর্তীকালে ২০১২ সালে 'স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-র আয়োজিত স্কুল-স্তরের ট্রায়ালে নজরে আসার পর তিনি বক্সিংয়ে মনোনিবেশ করেন। তিনি দ্রুত সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে যান> ২০১৮ ও ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ের পর টোকিও ২০২০ গেমসে ব্রোঞ্জ জিতে অলিম্পিক পদক জয়ী দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হওয়ার গৌরব অর্জন করেন। এরপর ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা এবং ২০২২ সালে এশিয়ান গেমসে রুপোর পদক-সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য নিজের ঝুলিতে পুরে তিনি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় মহিলা বক্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

from india https://ift.tt/o6BrzvQ
via IFTTT
0 Comments