Jantar Mantar Protest : যন্তর মন্তরে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির আগে এই পদক্ষেপ দিল্লি পুলিশের...

নয়াদিল্লি : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচিকে সামনে রেখে নয়াদিল্লি জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করা হল। একথা জানিয়েছেন এক আধিকারিক। এই আদেশের মাধ্যমে আগাম অনুমতি ছাড়া পাঁচ বা তার বেশি মানুষের জনসভা বা সমাবেশ, মিছিল, বিক্ষোভ, পিকেটিং এবং ধর্না নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া স্লোগান দেওয়া, বক্তৃতা দেওয়া এবং আগ্নেয়াস্ত্র, ব্যানার, প্ল্যাকার্ড, লাঠি, তলোয়ার, সাধারণ লাঠি, ইটের টুকরো বা অনুরূপ কোনও বস্তু বহন করাও এই আদেশে নিষিদ্ধ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে এই আদেশ জারি করা হয়েছে বলে এক পুলিশ আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন।

#WATCH | Delhi | Security heightened at Jantar Mantar in view of a call for protest by activists, political leaders and civil society representatives against the ongoing Special Intensive Revision and demanding accountability from the Chief Election Commissioner.

Entry and exit… pic.twitter.com/x58ENirt09
— ANI (@ANI) <a href="https://ift.tt/S9w4OVu 2, 2026

'অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন' (আইসা), রাজ্যসভার সাংসদ মনোজ ঝা এবং আইনজীবী প্রশান্ত ভূষণের ডাকা প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। গান্ধী জয়ন্তীর দিন সকাল ১১টায় এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, এই বিক্ষোভে প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। যন্তর মন্তর এবং নয়াদিল্লির অন্যান্য সংবেদনশীল এলাকায় অতিরিক্ত দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মানুষের চলাচল নিয়ন্ত্রণ ও অননুমোদিত সমাবেশ ঠেকাতে ব্যারিকেড বসানো হয়েছে। আয়োজকরা ভোটার তালিকা এবং 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (এসআইআর) প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Delhi Police tweets, "Section 163 BNSS is in force in New Delhi District." pic.twitter.com/yvpQhLEL6L
— ANI (@ANI) <a href="https://ift.tt/dVyC0AJ 2, 2026

SIR নিয়ে নানা ক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশীর বক্তব্যকে গুরুত্ব দেননি বলে তুলে ধরা হয়েছে 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের' প্রতিবেদনে। এই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর, বুধবার। এরপরই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, জ্ঞানেশ কুমার যদি শনিবারের মধ্যে পদত্যাগ না করেন, তবে CJP দোসরা অক্টোবর মুম্বই থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু করবে এবং তা ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে দেবে।

from india https://ift.tt/guzm9SD
via IFTTT

Post a Comment

0 Comments

Asian Games 2026 : চিনের আগ্রাসী বাও-কে কুপোকাত করে এবার সোনা লভলিনার, ভারতীয় মহিলা বক্সার হিসাবে গড়লেন এই কৃতিত্ব...